Jun 22, 2010

Cannon Printer

আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একটি জরুরী ছবি প্রিন্ট করবো। হঠাৎ দেখি ম্যাসেজ আসছে “ink absorber full” ”Press the printer’s RESUME button” কয়েকদিন Resume বাটন চেপে কাজ হলো তারপর আর কোন কাজ হচ্ছেনা। প্রিন্টারটি রাজশাহীতে নিলাম সেখানেও কোন কিছু করতে পারলোনা। অবশেষে প্রস্তুতি নিচ্ছিলাম একটি নতুন প্রিন্টার কেনার জন্য হঠাৎ পেয়ে গেলাম এই সফটওয়ারটি। এটা চালু করার পর এক মিনিটেই প্রিন্টার বাবাজী একেবারে নতুনের মতো প্রিন্ট করা শুরু করলেন। ভাবলাম আপনাদের কারোও উপকারে আসতে পারে এই সফটওয়ারটি তাই এটি আপনাদের সাথে শেয়ার করলাম।এটা দিয়ে আপনি জানতে পারবেন-

১। প্রিন্টার কতবার অন অফ করা হয়েছে

২। কাটিজ কতবার খোলা এবং লাগানো হয়েছে

৩। ip1700 কে ip1300 এবং ip1300 কে ip1700 তে রুপান্তর

৪। ink Counter Reset

৫। ink absorber full এর জন্য Waste Ink Counter করুন।

New Picture

সবাই ভালো থাকুন। ডাউনলোড করুন এখান থেকে http://www.ziddu.com/download/10032302/iP-Tool.rar.html

Tips

িকছু কিছু ছোট টিপস (যারা জানেন না তাদের জন্য)

১। আপনার মনিটরের দৃশ্যত অংশের স্ক্রীন ক্যাপচার করুন খুন সহজেই।অনেকেই হয়ত এটা জানেন,কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি এই সহজ টিউন টি।আপনি শুধু KeyBoard এর Ctrl চেপে Print Screen Sys বাটনটি চাপুন।(Ctrl+Print Screen Sys Ra)।এরপর মাইক্রসফট Paint এ গিয়ে শুধু Paste করুন।ব্যাস হয়ে গেল স্ক্রীন ক্যাপচার।এর পর শুধু Save করুন।স্ক্রীন এর যে কোন দৃশ্যত অংশ এভাবে স্ক্রীন ক্যাপচার করতে পারবেন।

২।আনেকগুরলো ফাইল বা ফোল্ডার সিরিয়ালি Rename করুন খুব সহজে। যে সকল ফাইল বা ফোল্ডার সিরিয়ালি Rename করবেন সব গুলোকে প্রথমে সিলেক্ট করুন।এরপর শুধু F2 key চেপে আপনার পছন্দ মত ফোল্ডার নাম লিখুন এরপর Enter চাপুন।দেখুন আপনার সব ফাইল বা ফোল্ডার Rename হয়ে গেছে।এটা শূধূ win xp user দের জন্য।

Grammen Phone Modem

গ্রামীনফোন মোডেমে ব্যালেন্স জানার প্লাগইনস

দেশে ওয়াইম্যাক্স বিপ্লব! ঘটলেও মোবাইল ইন্টারনেটের চাহিদা একটুও কমেনি বরং জিপি আরএস/ এইজ স্বল্প গতির ইন্টারনেট হলেও নেটওয়ার্ক বিস্তৃতি আর সহজলভ্যতার কারনে সাধারন মানুষ মোবাইল ইন্টারনেট সেবার দিকে ঝুকছে। আর মোবাইল অপারেটর গুলোও ইন্টারনেট সেবা প্রদানের জন্য নিত্যনতুন ডিভাইস/ প্যাকেজ বাজারে ছাড়ছে। সেই ধারাবাহিকতায় দেশের সবচাইতে বড় সেলুলার অপারেটর গ্রামীনফোন তাদের ইন্টারনেট পরিসেবা দেওয়ার লক্ষে গ্রামীনফোন মোডেম বাজারজাত করে। ডিভাইস গুলো গ্রামীনফোন মোডেম নামে পরিচিত হলেও এগুলোর নির্মাতা মূলত চীনের Huawei ও ZTE । ZTE মোডেম থেকে Huawei মোডেম গুনগত মান সম্পন্ন হওয়ায় গ্রামীনফোন তাদের বেশির ভাগ মোডেম হুয়াওয়ে থেকে সরবরাহ করেছে। আর বিশ্বব্যাপী কম মূল্যে মান সম্পন্ন ডিভাইস তৈরীর ক্ষেত্রে হুয়াওয়ের সুনাম রয়েছে। গ্রামীনফোন এ পর্যন্ত হুয়াওয়ে থেকে দুইটি মডেলের মোডেম বাজারজাত করে। মডেল দুটি হলোঃ Huawei EG162G এবং Huawei E1550। বর্তমান গ্রাহকরা যারা গ্রামীনফোন নিউ জেনারেশন নামে যে মোডেমটি কিনেছেন সেটি Huawei E1550, নিউ জেনারেশন মোডেম বলা হলেও আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় রাখা হয়েছে। তার প্রধান কারন আধুনিক ফিচার সমৃদ্ধ সক্রিয় অবস্থায় কিনতে হলে এর মূল্যমান বেশী হয়ে যায় যা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই মোডেম গুলোতে আধুনিক সকল সুবিধা থাকা সত্ত্বেও স্বল্প মূল্যে সরবরাহ করার কারনে মোডেম গুলোর ভেন্ডর হুয়াওয়ে আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় করে রেখেছে। দুটি মোডেমই গুনগত মানসম্পন্ন এবং আধুনিক ফিচার যেমনঃ ইউটিএমএস সাপোর্ট, ফোনকল, ভিডিওকল, কল রেকর্ড, এমএমএস, এসটিকে (সিম টুল কিট), সেল ব্রডকাস্ট, ইউএসএসডি ইনফো, ব্যাকআপ সহ আর অনেক সেবা সমূহ সমর্থন করে। এগুলো সক্রিয় করার জন্য প্রয়োজন ফার্মওয়ার ও ড্যাশবোর্ড পরিবর্তন। কিন্তু তা করতে গেলে ওয়ারেন্টি বাতিল হবে এছাড়া মোডেমটি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছুদিন যাবৎ ফার্মওয়ার ও ড্যাশবোর্ড পরিবর্তন না করে কিভাবে আধুনিক সেবাসমূহ সক্রিয় করা যায় তার চেষ্টা করে আসছি। বেশ কিছু সার্ভিস সক্রিয় করতে সমর্থ হয়েছি এবং বাকি গুলোও সক্রিয় করতে সমর্থ হব বলে প্রত্যয় ব্যক্ত করছি। প্রাথমিক ভাবে আমি USSD (Unstructured Supplementary Service Data) সক্রিয় করার প্লাগইনস অবমুক্ত করছি। ইউএসএসডি সার্ভিস সক্রিয় করার প্লাগইনস ব্যাবহারের মাধ্যমে আপনি খুব সহজেই প্রি-পেইড কার্ড রিচার্জ, ব্যালেন্স জানা, বিভিন্ন প্যাকেজের ব্যাবহারসীমা সহ সকল USSD সার্ভিস সমূহ উপভোগ করতে পারবেন। আর যারা গ্রামীনফোন ইন্টারনেট সিম ব্যাবহার করেন তারাও বেশ উপকৃত হবেন। কেননা এই সংযোগে ইন্টারনেট ব্যাবহার আর ব্যাবহারসীমা জানা ছাড়া আর সব সার্ভিস নিস্ক্রিয় রাখা হয়েছে। তাও আবার জানার জন্য নানা রকম ঝক্কি ঝামেলা পোহাতে হত। এখন তা থেকে মুক্তি পাওয়া যাবে। গ্রামীনফোন থেকে সরবরাহকৃত Huawei EG162G এবং Huawei E1550 দুইটি মোডেমেরই USSD প্লাগইনস আলাদা ভাবে দেওয়া হলো।

11212

Huawei EG162G এর লিঙ্ক সমূহঃ (সাইজ ৯৪ কিলোবাইট)
http://www.mediafire.com/?iymybd23k5z

মিররঃ http://hotfile.com/dl/45910987/f8b283e/USSD_Activator_Huawei_EG162G_Modem.zip.html
মিররঃ http://rapidshare.com/files/395220857/USSD_Activator_Huawei_EG162G_Modem.zip

Huawei E1550 এর লিঙ্ক সমূহঃ (সাইজ ৩৫৫ কিলোবাইট)
http://www.mediafire.com/?enymmj2gtkn

মিররঃ http://hotfile.com/dl/45911307/6abf171/USSD_Activator_Plugins_Final_for_Huawei_E1550_Modem.zip.html
মিররঃ http://rapidshare.com/files/395226837/USSD_Activator_Plugins_Final_for_Huawei_E1550_Modem.zip

ডায়াল আপ মডেমের স্পীড বাড়ান দিগুন গতিতে!(১১০% কার্যকরি)

আসসালামুয়ালাইকুম,

আশা করি সবাই ভাল আছেন,

আমাদের বাংলাদেশের প্রায় ইন্টারনেট লাইন ধীর গতির,

এসব লাইনগুলো স্পীডে ব্যবহার করতে নানান ধরনের কলা-কৌশল করতে হয়।

আজকে আমি মডেম বা ডায়াল আপের স্পীড কিভাবে বাড়াতে হয় তা দেখাব…

১. Start>Control Panel>Phoone & Modem এ যান

২. Country বক্সে Bangladesh লিখুন

Area Code বক্সে 02 লিখুন

৩. এবার Ok করুন

৪. এবার Modem ট্যাবে ক্লিক করুন

৫. সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন

৬. এরপর Properties-এ ক্লিক করুন

৭. এবার Advance ট্যাবে ক্লিক করুন

৮. Extra initialization commands বক্সে লিখুন at&fx

৯. ছোট হাতের অক্ষরে লিখতে হবে।

১০. এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন।

কম্পিউটার ওপেন করে ইন্টারনেট স্পীডের ফলাফল দেখুন

PASSWORD PROTECTED PEN DRIVE/CD

খুব সহজে তৈরি করুন PASSWORD PROTECTED PEN DRIVE/CD

আমরা কম বেশি সবাই চাই যে, আমাদের important data গুলো পেন ড্রাইভ অথবা সিডি-তে সেভ থাকুক যাতে করে অন্যরা এদের অপব্যবহার না করে। আর এই জন্য আমারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের সফটওয়্যার। কিন্তু আমি আজ যে সফটওয়্যার-এর সন্ধান দিচ্ছি তা হল এটি দিয়ে খুব সহজে আপনি PASSWORD PROTECTED PEN DRIVE/CD তৈরি করতে পারবেন। এবং এটির ব্যবহার খুব সহজ কিন্তু আপনাকে ৯৯.৯৯% কাজ দিবে আপনার important data গুলোকে Password protected করতে। আর দেরি না করে দেখিয়ে দিই কিভাবে ?

  • প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন ফ্রিতে। (3.49 MB)
  • ডাউনলোড শেষে এটিকে ইন্সটল করে ওপেন করুন। নিচের মত একটি ছবি আসবে
    emdadblog
  • এখন এইখান থেকে “New volume” -এ ক্লিক করুন এবং ধাপে ধাপে এগিয়ে এই Wizard টি শেষ করুনemdadblog
  • এখন Safehouse explorer থেকে আপনার তৈরি করা “New Volume” টি অপেন করুন। দেখবেন যে এখন আপনাকে PASSWORD দিতে বলবে।
  • এইতো গেল Volume তৈরি করার কাজ। এখন আপনাকে একে পেন ড্রাইভে অথবা সিডিতে নিতে হবে।
  • এই কাজটি করার জন্য আপনি Safehouse explore থেকে Tools >Copy file to memory stick অপশনে যান এবং “Copy programs file” সিলেক্ট করে আপনার HDD-এ সেভ করুন।
  • এখন আপনার সেভ করা Safehouse explore.exe এবং আগের তৈরি করা “New volume“ সহ আপনার পেন ড্রাইভে কপি করে নিন অথবা সিডিতে Burn করে নিন।

(বিঃদ্রঃ পেন ড্রাইভ অথবা সিডি থেকে প্রথমে SafeHouseExplorer.exe রান করিয়ে এরপর আপনার তৈরি করা “New Volume”টি SafeHouseExplorer.exe দিয়ে অপেন করতে হবে )

FAST RAM

RAM এর গতি বাড়ানোর একটি সহজ কৌশল

আশাকরি আল্লাহপাকের অশেষ রহমতে সবাই ভালোই আছেন।

আজকে আপনাদের দেখাবো ram এর গতি বাড়ানোর ছোট্ট একটি টিপস।এটি হয়তো অনেকেই জেনে থাকবেন।তবে যারা জানেন না তাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।

উইন্ডোজ ব্যবহারের সময় অনেক Page File তৈরি হয়, Page File ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে। কিন্তু এই Page File কম্পিউটারে জমা হয়ে RAM-এর গতি কমিয়ে দেয়। কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন। এ জন্য Start থেকে control panel-এ যান। এখান থেকে Administrative Tools/Local Security Policy/Security Settings/Local Policies/Security Options ঠিকানায় যান। ডানপাশের Shutdown : Clear virtual memory page file অপশনে দুই ক্লিক করুন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ ছাড়া সবাই নিশ্চই জানেন যে Start/run-এ গিয়ে Tree লিখে Enter চাপলে Ram-এর গতি কিছুটা বাড়ে। এই কাজটি মাঝেমধ্যে করলে আপনার কম্পিউটার গতিশীল থাকবে।

Ram

বাড়িয়ে নিন আপনার ভার্চুয়াল RAM- কম্পিউটারের গতি বাড়ান ১০০% !!

আশা করি ভাল আছেন। আজকে আপনাদের জন্য ছোট একটা টিপস নিয়ে হাজির হয়েছি। তবে টিপসটি ছোট হলেও কাজ কিন্তু ছোট নয়।

আমরা ইচ্ছা করলে খুব সহজেই ভার্চুয়াল RAM বাড়াতে পারি ফলে কম্পিউটার সিস্টেমের গতি বৃদ্ধি পাবে। তাহলে দেরি কেন? নিজের পদ্ধতি গুলো অনুসরন করুন।

15mbpxe বাড়িয়ে নিন আপনার  ভার্চুয়াল RAM  কম্পিউটারের গতি বাড়ান ১০০% !!  | Techtunes

  1. ‘My Computer’ আইকনে রাইট ক্লিক করুন।
  2. Properties এ যান।
  3. ‘Advanced’ tab এ ক্লিক করুন।
  4. ‘Performance’ এর নিচের ‘Settings’ এ ক্লিক করুন।
  5. pops up উইন্ডো থেকে ‘Advanced এ ক্লিক করুন।
  6. Virtual Memory এর নিচের বাটন Change এ ক্লিক করুন।
  7. Custom Size বাটনে ক্লিক করুন।
  8. এখন আপনার হার্ড ডিস্ক এর জায়গা অনুযায়ি Initial size এ 1000-1500 এবং Maximum size এ 2000-2500 টাইপ করুন।
  9. এখন ‘Set’ বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ!

কম্পিউটার রিস্টার্ট নিন আর পার্থক্য দেখুন।

জেনে নিন Basic Disks এবং Dynamic Disks কি ও এদের ব্যবহার

আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা Hard Disk Managment নিয়ে। আমরা তো কম বেশি সবাই কম্পিউটার ব্যবহার করে থাকি। আর আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি তার মূল্যবান একটি অংশ হল HARD DISK অনেকগুলোর মধ্যে থেকে। কিন্ত আপনি এই Hard Disk -এর Management কিভাবে করেন ? অনেকে হয়ত বলবেন এটা আবার কি কথা? Partition করে Format করব তারপর মনের মত করে এর ব্যবহার করব। ঠিক আছে আপনি আপনার Hard Disk, আপনার মনের মত করে ব্যবহার করেন। কিন্তু আপনি আপনার Hard Disk আপনার মনের মত করে ব্যবহার করার আগে, Hard Disk Management এর বিষয়ে যদি পরিষ্কার ধারনা থাকে তাহলে হয়ত খারাপ হবে না। আসুন তাহলে সবাই মিলে জেনে নিই Hard Disk Management কি ও তার ব্যবহার।

Hard Disk Management সাধারণত দুই ধরণের হয়ে থাকে। Basic Disks এবং Dynamic Disks. আমরা সাধারণত সবাই Basic Disk ব্যবাহার করে থাকি। এর কারণ হল, আমরা যখন প্রথম Windwos xp,vista,seven সেটাপ দিয়ে থাকি তখন নিজ থেকে Basic Disk ব্যবহার করা হয়। বিশ্বাস না হলে আপনার ডেস্কটপ থেকে My computer এর উপর Right Mouse Click করে Manage ->Disk management এ দেখুন আপনার Hard Disk “Basic Mode” আছে।

এই Basic Disk এর উপকারিতা কি কি ?

এটি দিয়ে আপনি ৪টি Partition করতে পারবেন। এই ৪ টি Partition এর মধ্যে আপনি ৩ টি Partition করতে পারবেন Primary এবং একটি করতে পারবেন Extended Partition. আর এই Extended Partition এর সাহায্যে আপনি আরো অনেক Partition করতে পারবেন। আপনি ইচ্ছে করলে একটি Primary Partition করে বাকীগুলো Extended Partition করতে পারবেন। তবে মনে রাখা ভাল, Primary Partition -এ কোন ধরণের নতুন Partition করা যাবে না।

এইবার আসুন Dynamic Disk-এ

এই Dynamic Disk সাধারণত Advanced User এবং প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। Basic Disk থেকে এই Disk-এ অনেক ভিন্নতা রয়েছে। তা হলঃ

Simple Volume(Partition কে Volume বলা হয়) – এই অপশনটি Basic Disk এর মত কাজ করে

Spanned Volume – এই অপশন এর সাহায্যে আপনি দুইটি Hard Disk মিলিয়ে একটি Partition করতে পারবেন। এর সুবিধা হল এটি দুইটি Hard Disk থেকে সমপরিমাণ জায়গা নিয়ে একটি Partition করে। আর যখন প্রথম Hard Disk-এর জায়গা শেষ হয়ে যায় তখন সে দ্বিতীয় Hard Disk ব্যবহার করে।

Stripped Volume – এই অপশন এর সাহায্যে আপনি অনেকগুলো Hard Disk(Minimum 2) একসাথে করে একটি করে Partition করা যায়। এর সুবিধা হল, এটি একটি ফাইলকে সমান দুই ভাগে ভাগ করে দুইটি Hard Disk-এ সংরক্ষন করে। যেমন ঃ ধরুন আপনি একটি ৫০০ মেগাবাইটের ফাইল সেভ করবেন এই Volume এর মধ্যে। তাহলে আপনার ঐ ফাইলটিকে প্রথমে দুইভাগে ভাগ করে (ভাগ করলে হয় ২৫০ মেগাবাইট) ২৫০ মেগাবাইট রাখবে প্রথম Hard disk-এ এবং পরের ২৫০ মেগাবাইট রাখবে দ্বিতীয় Hard Disk-এ।

Mirrored Volume -এই অপশন ব্যবহার করা হয় মূলত দুটি একই ধরণের Simple Volume -কে কপি করে অন্য একটি Hard Disk-এ সেভ করার জন্য। এর কারণ হল, যদি কোন কারণে আপানার Hard Disk Crashed করে থাকে, তাহলে সে এইখান থেকে আপনাকে Backup দিতে পারবে।