May 24, 2011

Windows Media Player কে একটি i phon বানিয়ে ফেলুন


আপনার Windows Media Player কে একটি i phon বানাতে প্রথমে এই সফটউয়ারটি ডাউনলুড করুন ।

Power DVD 11 ফুল ভার্সন।এখুনি ডাউনলোড করে নিন।

আস-সালামু-আলাইকুম।প্রিয় সমাচার পাঠক ও সদস্যরা,সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন। আজ আপনাদের অনেক জনপ্রিয় কিন্তু নতুন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব।সেটা হল Power DVD 11. আপনারা সবাই এটা ব্যবহার করেছেন।ঠিক বলেছি? আমার তাই মনে হয়।কার এটা ব্যবহার করেনি এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর।

Dec 28, 2010

আমাদের নতুন সাইট

অনেকদিন আপনাদের কাছ থেকে দুরে ছিলাম সে জন্য আন্তরিক ভাবে দুখিত। ভেবে দেখলাম ধার করা ওয়েবসাইট দিয়ে আর কত দুর যাওয়া যায়, সে জন্য নিজেই একটা ডোমেইন কিনে ফেললাম এখন আপনারা সমাচার ডট কম নামের নতুন সাইটে যোগ দিন দেখুন কেমন লাগে। www.somachar.com

Nov 14, 2010

অ্যানিমেশন তৈরির সাইট

অ্যানিমেশন তৈরিতে সাধারণত যেসব সফটওয়্যার লাগে, সেগুলো ডাউনলোড বা ইনস্টল করা বেশ কষ্টকর। অনেক সফটওয়্যার টাকা দিয়ে কিনতে হয়। তবে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে বিনা মূল্যে অ্যানিমেশন কার্টুন তৈরি করা সম্ভব। লিখেছেন রিপন রায়হান





www.goanimate.com
এ সাইটে বেশ কিছু অ্যানিমেশন

অন্য কেউ লগ-ইন করছে কিনা!


অসচেতনতায় ফেসবুক পাসওয়ার্ড অন্য কেউ জেনে ফেলতে পারে। তবে ফেসবুকের সেটিংস পরিবর্তন করে সহজেই জেনে নেওয়া যায় নিজের ফেসবুকে অন্য কেউ লগ-ইন করছে কি না। এমনটি ঘটে থাকলে অবৈধ ব্যক্তিকে সহজে শনাক্ত করে লগ-আউট ক করা যায়। পাশাপাশি পাসওয়ার্ডও পরিবর্তন করা

Nov 12, 2010

আবেগ শনাক্ত করবে সফটওয়্যার

সম্প্রতি স্পেনের গবেষকরা কথার মধ্যে লুুকানো আবেগ সঠিকভাবে শনাক্ত করার জন্য সফটওয়্যার তৈরির কাজ করছেন। কথার আড়ালে লুকিয়ে থাকা আবেগ শনাক্ত করতে অটোমোটেড ভয়েস অ্যানালাইসিস এর ভিত্তিতে এই সফটওয়্যার তৈরি করছেন গবেষকরা। খবর গিজম্যাগের।


গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোনো কথার মধ্যে শব্দের বিশে­ষণ করে এই সফটওয়্যার। এই সফটওয়্যার আগে থেকেই বিভিন্ন অ্যাপি­কেশন বিল্ট করে রাখা আছে। ফুজি লজিক ব্যবহার করে বক্তার কথার আনন্দ, দুঃখ বা যে কোনো আবেগ ধরে ফেলতে পারবে এই সফটওয়্যারটি। যদি কোনো আবেগ শনাক্ত করতে না পারে তবে তা কোন ধরনের আবেগের কাছাকাছি ছিলো তার শতকরা হারও দেখাবে এই সফটওয়্যার।

জানা গেছে, ইউ মাদ্রিদ নামের এই সফটওয়্যারটি তৈরি করতে আরফুজি নামের একটি প্রোগামটুল ব্যবহার করা হয়েছে যা কৃত্রিম বুদ্ধিমত্তার সমতুল্য। এই প্রোগ্রাম টুলটি ওয়ার্ল্ড রোবট সকার লিগ-এর রোবটগুলোতেও ব্যবহার করা হয়েছিলো।

গবেষকরা জানিয়েছেন, আর ফুজি হলো ফ্লেক্সিবল লজিক্যাল মেকানিজম যা কম্পিউটারে নিজেই ডেটা বিশে­ষণ করে। এতে কথার পিচ, রেট-এর মতো বেশ কিছু প্যারামিটার যোগ করা থাকে।

ফেসবুকিং শারীরিক ঝুঁকি বাড়




alt
অভিভাবকরা সাবধান৷ তরুণ-তরুণীদের মধ্যে যারা মাত্রাতিরিক্তি খুদেবার্তা পাঠান কিংবা দিনের অনেক সময় ব্যয় করেন ফেসবুক টুইটারের পেছনে, তারা শারীরিকভাবে দুর্বল৷ বিশেষ করে এদের মাঝে ধূমপান, মদ্যপান এবং যৌনকর্মের প্রবণতা বেশি৷

দ্য কেস ওয়েস্টার্ন রিজার্ভ স্কুল অব মেডিসিন-এর সাম্প্রতিক এক জরিপে পাওয়া গেছে এসব তথ্য৷ গবেষণাটিতে প্রতিদিন ১২০টি'র বেশি খুদেবার্তা পাঠানোকে গণ্য করা হচ্ছে মাত্রাতিরিক্তটেক্সটিং হিসেবে৷ একইসঙ্গে দিনে তিন ঘন্টার বেশি ইন্টারনেটভিত্তিক সামাজিক নেটওয়ার্কে কাটানোকেও ধরা হচ্ছে মাত্রাতিরিক্তনেটওয়ার্কিং হিসেবে৷

গবেষণায় দেখা গেছে, যেসব তরুণ-তরুণী মাত্রাতিরিক্ত খুদেবার্তা ব্যবহার করে তারা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ মদ্যপান করে৷ আর সাড়ে তিনগুণ বেশি যৌনাসক্ত হয়৷ শুধু তাই নয় ধূমপানের বিবেচনায়ও স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ বেশি আসক্ত তারা৷ অন্যদিকে মাত্রাতিরিক্তনেটওয়ার্কিং যারা করে তাদের মধ্যে ক্ষতির মাত্রা কম৷ তারপরও এদের মধ্যে যৌনতার আগ্রহ স্বাভাবিকের চেয়ে ৬০ শতাংশ বেশি৷ এদের একেকজনের গড়ে যৌনসঙ্গী রয়েছে চারজনের বেশি৷

এই গবেষণার মূল গবেষক স্কট ফ্রাঙ্ক অবশ্য জানিয়েছেন, আমরা সরাসরি বলতে পারিনা যে, তরুণদের অস্বাভাবিক শারীরিক আচরণের পেছনে মাত্রাতিরিক্ত টেক্সটিংই দায়ী৷ তবে দু'টোর মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া যায়৷ এই গবেষণার কাজে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টার্ন অঞ্চলের তরুণ-তরুণীদের মাঝে সমীক্ষা চালানো হয়৷

এদিকে, মার্কিন মুল্লুকের শিক্ষাবিদদের দাবি, মাত্রাতিরিক্ত ই-মেল আর খুদেবার্তার ব্যবহারের কারণে শিক্ষার্থীরা ভাষা শেখার ক্ষমতা হারিয়ে ফেলছে৷ বিশেষ করে ব্যাকরণে দুর্বল হয়ে পড়ছে নতুন প্রজন্ম৷

অবশ্য অনেকে এই তত্ত্ব মানতে রাজি নন৷ বরং তাদের দাবি, ইন্টারনেট আসার আগেও ব্যাকরণে শিক্ষার্থীদের দুর্বলতা ছিল৷ তাই, সব দায় ইন্টারনেটের উপর বর্তায় না৷

Nov 8, 2010

এক ক্লিকে পিসির Owner পরিবর্তন করুন

উইন্ডোজ সেটআপ দেওয়ার সময়ে দেওয়া Name, Company এর নাম এক ক্লিকে পরিবর্তন করতে এখান থেকে ছোট (৯ kb) সফটটি ডালো করুন। তারপর চিত্রে দেখুন।