Oct 28, 2010

ব্যাড সেক্টর নিয়ে আলোচনা করব আজ

ব্যাড সেক্টর শব্দটার সাথে অনেকেই পরিচিত। এর ব্যাখ্যা নিয়ে কেউ কেউ হয়তবা ভেবেছেন, আবার কেউবা ভাবেননি, গুগলে সার্চ করেছেন, তাতেও ইনফরমেটিভ ইনফরমেশন বিস্তারিত ভাবে পাননি যা সন্তুষ্ট হওয়ার মত। ব্যাড সেক্টর টার্মটার সাথে একটা ব্যপারে আপনারা খুবই অভ্যস্থ যার সমাধান হিসেবে লো-লেভেল ফরম্যাট, অনেকেই বলেন, ব্যাড সেক্টর রিপেয়ার ইত্যাদি। ব্যাড সেক্টর রিপেয়ার/লো লেভেল ফরম্যাট ইত্যাদি নিয়ে বিভিন্নভাবে কনফিউশন কাজ করে আপনাদের মাঝে, যা আমি ইতিমধ্যে "লো লেভেল ফরম্যাট" শিরোনামে পূর্বে আলোচনা করেছি। যার লিংক এখানে -
http://vsrcbd.blogspot.com/2010/08/blog-post_24.html

আমার এই লেখার উদ্দেশ্য সম্পূর্ণভাবে কনফিউশন দুর করা এই সম্পর্কে।

প্রথমে জানা উচিৎ সেক্টর কি...
ডাটা সংরক্ষণের জন্য ড্রাইভের যে সবচেয়ে ছোট ষ্টোরেজ পয়েন্ট তা হল সেক্টর। প্রত্যেকটা সেক্টর ৫১২ বাইট ডাটা সংরক্ষণ করতে পারে (ইতিমধ্যে ওয়েষ্টার্ণ ডিজিটাল হার্ডড্রাইভ ৪ কিলোবাইট টেকনোলজির ড্রাইভ রিলিজ করেছে, তবে ২০১১ সালের দিকে আমরা পার সেক্টরে ৪ কিলোবাইট ডাটা সংরক্ষন টেকনোলজি পাচ্ছি হাতের নাগালে হয়তবা)।

ব্যাড সেক্টর কি?
ড্রাইভের একটি সেক্টর যদি নষ্ট হয় তাহলে আপনি ৫১২ বাইট ডাটা লস করছেন। এই নষ্ট হওয়াটাই হল ব্যাড সেক্টর। অর্থ্যাৎ, নির্দিষ্ট সেক্টরটি ইউজেবল অবস্থায় নেই।
কিন্তু সেটা কিরকম অবস্থায় আছে? কোন কোন ড্রাইভ দেখছেন প্রায়ই ফাইল করাপ্ট দেখাচ্ছে। আবার কিছু ড্রাইভের ক্ষেত্রে দেখছেন স্লো কাজ করছে। এগুলো সেক্টর উইক হয়ে যাওয়ার কারণেই হচ্ছে। কোনকিছুই স্থায়ী নয়, সবকিছুই নষ্ট হবে এইটাই স্বাভাবিক। তাই ড্রাইভের সেক্টর নষ্ট হ্ওয়াটাও স্বাভাবিক। সেক্টর নষ্ট কোন ধরনের? কোন পর্যায়ে গেলে সেটা আপনার অপারেটিং সিষ্টেম ব্যাড হিসেবে কাউন্ট করে? ড্রাইভ্ এর নির্দিষ্ট সেক্টরটি যখন 50ms এর বেশি সময় নেই রিড/রাইটের জন্য তখনই সেটা ইন্স্ট্যাবল অবস্থায় পড়ে, আর এর জন্যই ফাইল করাপ্শন, কিংবা স্লো কাজ করে আপনার ড্রাইভটি। আগেই বলেছি লো-লেভেল ফরম্যাট এর কাজ হল "0" ("Zero") রাইট করা সকল সেক্টর এ। যা লজিক্যাল ইরর এর সমাধান দেবে কিন্তু আপনাকে রিড/রাইট টাইমের মধ্যে কোন পার্থক্য আনতে পারবেনা। অর্থ্যাৎ আপনি লো-লেভেল ফরম্যাট/জিরো ফিল/ব্যাড সেক্টর রিপেয়ার নামক যে ইউটিলিটিই ব্যবহার করেন না কেন, কোন পার্থক্য পাবেন না। বিভিন্ন নামের এইসব ইউটিলিটিগুলো আপনারা নেট এ ফ্রি পাচ্ছেন, আবার বিভিন্নজন আপনাকে বিভিন্ন নামের ইউটিলিটি একেক সময় রিকমেন্ড করছে, যা শুধুই ব্যবহারকারীদের মনের বিশ্বাস/সন্তুষ্টি, এর বাইরে কিছুই না। সবগুলোর কাজ এক, আউটপুট এক।
আপনার ড্রাইভে সর্ব্বোচ্চ কয়টি সেক্টর ব্যাড হতে পারে? নিশ্চয়ই যতগুলো সেক্টর আছে ততগুলো। উদাহরণ স্বরূপ: একটি ১৬০ গিগাবাইট ড্রাইভ: SAMSUNG HD160HJ, যার টোটাল সেক্টর এর সংখ্যা: 312,579,695। তার মানে, এই ড্রাইভটিতে সর্ব্বোচ্চ 312,579,695 গুলো সেক্টর ব্যাড হতে পারে, কিন্তু সবগুলো সেক্টর ব্যাড হওয়ার আগেই ড্রাইভটা একসময় আর ব্যবহারযোগ্য থাকেনা বিভিন্ন কারণে যার কারণে সবগুলো সেক্টর আর ব্যাড হওয়ার সুযোগ থাকেনা।
অনেকে বলে থাকেন, NTFS ড্রাইভ ক্রিয়েট করলে তাতে সেক্টর ব্যাড হয়না, যা অযৌক্তিক, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি।

ফায়ারফক্সের গতি বাড়িয়ে নিন

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে।

এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)।
একই ভাবে network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন। এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান ৪ এর পরিবর্তে ৮ দিন।
এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০। Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New এ ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ৫, ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০, content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000, content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000, browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন বুলিয়েন Preference তৈরী করুন এবং মান true দিন। ব্যাস এবার দেখুন ফায়ারফক্সের গতি আগের তুলনায় বেড়েছে।

Microsoft Word 2007 কে সেভ করুন Word 97-2003 ফরমেটে

এরকম সমস্যায় কেউ পড়েছেন কিনা জানিনা তবে আমি পড়েছিলাম।একবার বাসা হতে Word 2007 এর ডকুমেন্ট সম্পন্ন করে যখন তা প্রিন্ট করার জন্য দোকানে গেলাম দেখলাম যে আমার Word 2007 এর ডকুমেন্ট ফাইলটা ওপেন হচ্ছে না।কারন দোকানদারের কম্পিউটারে সে মান্দতা আমলের word 2003 ইনস্টল করা।যাই হোক পড়ে তা ওপেন করতে পেরেছিলাম।word 2007 তার প্রিভিয়াস ভার্সনে ওপেন করতে অনেকে অনেক রকম কনর্ভাটার সফটওয়্যার ব্যবহার করে।কিন্তু ছোট একটা টিপসের মাধ্যম word 2007 কে word 2003 বা তার প্রিভিয়াস ভার্সনে খুব সহজেই ওপেন করা যায় কোন রকম সফটওয়্যারের ব্যবহার ছাড়া।আসুন দেখি কিভাবে কাজটি করা যায়:
(১)প্রথমে Microsoft Word 2007 ডকুমেন্টটি ওপেন করুন।
(২)এরপর office বাটনে ক্লিক করুন তারপরে ওয়ার্ড এর option বাটনে ক্লিক করুন(on the right bottom of menu)
(৩)এরপরে save এ ক্লিক করুন ।সেভ করার সময় ফাইল ফরমেটটাকে এভাবে পরিবর্তন করুন word 97-2003 document
সিলেক্ট করে দিয়ে ok তে ক্লিক করে save করুন।
আশাকরছি এবার আপনি খুব সহজেই Microsoft Word 2007 কে Microsoft Word 2003 তে ওপেন করতে পারবেন।এভাবে আপনি excel 2007 এবং powerpoint 2007 কেও ওপেন করতে পারবেন।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Oct 27, 2010

LCD এবং LED এর মধ্যে পার্থক্য?

Light-emitting Diode (LED) হচ্ছে Semiconductor Light Source. বিভিন্ন Device এর আলোক সংকেত হিসেবে এ আলোক প্রযুক্তি ব্যবহৃত হয়। Liquid Crystal Display (LCD) Monitor সমূহে বর্তমানে এ আলোক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এখানে LED হচ্ছে আলোক প্রযুক্তি এবং LCD হচ্ছে প্রদর্শন প্রযুক্তি। প্রদর্শনে বৈচিত্র আনার জন্য LED ব্যবহার করা হচ্ছে। বর্তমানে LED প্রযুক্তির কয়েকটি LCD Monitor আছে। এর মধ্যে Philips LED 191EL1 18.5'' LCD Monitor দেখতে পারেন। এর বর্তমান মূল্য ৯,৫০০ টাকা।

Oct 26, 2010

YourUninstallerPRO2010


আমরা যখন আমাদের কম্পিউটারে কোন সফটওয়্যার সেটআপ দিই এবং পরে যখন control pannel এর add/remove থেকে মুছে ফেলি তখন সেই সফটওয়্যারের সব ফাইল রিমোভ হয় না যার ফলে উইন্ডোজ আস্তে আস্তে ভারী হয়ে যায় এবং কম্পিউটার স্লো হয়ে যা
সেজন্য YourUninstallerPRO2010 একটি বড় ভুমিকা রাখে সফটওয়্যার Uninstaller করার জন্য এটি দিয়ে সফটওয়্যার Uninstaller করলে ঐ সফটওয়্যারের সকল ফাইল রিমোভ হয়ে যায় এ থেকে সকল ড্রাইভের অপ্রোয়জনীয় ফাইল ও মুছে ফেলা যায় মাত্র ৯.৬৭ মেগাবাইটে সফটওয়্যারটি http://www.ziddu.com/download/10119857/YourUninstallerPRO2010.rar.html ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে

আপনি নিজেই Phone Automatic Configuration পাঠান

গ্রামীণফোনের ইন্টারনেট মোবাইলে চালু করতে হলে প্রথমে সিমে নেট চালু করার পর Grameen Phone Automatic Configuration চালু করতে হয় সেজন্য আপনাকে সময় এবং টাকা দুটোই ব্যয় হবে এখন আপনি বিনা খরচায় Phone Automatic Configuration চালু করতে পারবেন সেজন্য আপনাকে এই সেজন্য আপনাকে গ্রামীণফোনের কাস্টমার ম্যানেজার অথবা SMS এর মাধ্যমে Phone Automatic Configuration চালু করতে হয়http://mobilethink.com/grameenphone/external/wizard.form ঠিকানায় গিয়ে সেটের নাম, মডেল নম্বর, সেটিংস টাইপ, ফোন নাম্বার গুলো পুরণ করে দিলেই সমাধান এখনই চেষ্টা করে দেখুন

Oct 23, 2010

সফটওয়্যার ছাড়া CD Write করা

আমরা সফটওয়্যার ছাড়া CD Write করতে পারি। এ জন্য আমাদের অবশ্যই CD Writer থাকতে হবে। এবার যে যে ফাইল গুলি Write করবেন সে সে ফাইল সিলেক্ট করে এর মধ্যে ডান বাটন ক্লিক করলে এখনে আসা পপ মেনু থেকে send to মাউস রাখব। কিছুক্ষনের মধ্যেই কিছু মেনু আসবে। কখান থেকে আপনার CD Writerকে দেখিয়ে দিন। এবার CD ড্রাইভ এ Tempফাইল হিসাবে রয়েছে। এগুলুকে এখুন Write করতে হবে। এ জন্য CD Writer এ ডান বাটন ক্লিক করে “Write These File…..” এ ক্লিক করব। এ বার এখানে আপনার নাম দিন ও নেক্সট বাটন ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে CD Write সম্পন্য হবে। এভাবে আমরা সফটওয়্যার ছাড়া CD Writeকরতে পারি।

ডাউনলোড করুন কুরান এর অডিও ও বাংলা সংস্কার

ইন্টারনেট থেকে কুরান শরিফ শুনতে চাইলে এখান থেকে আপনি কুরান শরিফের উচ্চারন সহ বংঙ্গানুবাদ ডাউনলোড করতে পারবেন। আবার বংঙ্গানুবাদ সহ অনলাইনেই পরতে পারবেন। ডাউনলোড অথবা শোনার জন্য এখানে ক্লিক করুন।