Oct 16, 2010

Yahoo Messenger এ চ্যাট সেভ করে রাখুন

আমরা ইন্টারনেট ব্যবহারকারীরা কম বেশী সবাই Yahoo Messenger এর সাথে পরিচিত। চ্যাট এর ক্ষেত্রে টেক্সট মেসেজিং একটি জনপ্রিয় বিনোদনের মাধ্যম। চ্যাটে টুকিটাকি অনেক কিছুই আমরা টাইপ করে থাকি। আপনি ইচ্ছা করলেই টাইপ করা মেসেজগুলো হিসটোরিতে সেভ করে রাখতে পারেন। যা পরবর্তীতে আপনি খুলে দেখতে পারবেন। এর জন্য আপনাকে আপনার Yahoo Messenger এ Sign In করতে হবে। এরপর Preferences -> Archives এ ক্লিক করুন। এরপর Do you want to save an archives for all messages you send and receive on this computer এর অধীনে Yes, save of all my messages অপশন সিলেক্ট করে Apply -> OK করুন। আপনার কাজ হয়ে গেল। এখন থেকে আপনার সমস্থ চ্যাট সেভ হয়ে যাবে। দেখতে চাইলে View Archive বাটনে ক্লিক করতে হবে।

ড্রাইভার সিডি হারিয়ে গেছে?

আপনার পিসিটা বিভিন্ন রকম সমস্যা করছে। হার্ডডিস্ক ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করা ছাড়া আর উপায় নেই। কিন্তু ফরম্যাট করতে পারছেন না, কারণ পিসির সাথে যেসব ড্রাইভার সিডি ছিল সব হারিয়ে ফেলেছেন। চিন্তার কিছু নেই, আপনার পিসিতে ইনস্টল হওয়া ড্রাইভার থেকেই একটা ড্রাইভার ব্যাকআপ সিডি করে নিতে পারবেন। এই কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়।

আমরা Portable Driver Magician Lite সফটওয়্যারটি ব্যবহার করব। এটি ডাউনলোড করতে পারবেন এখানে থেকে। সাইজ ১.৭৮ মেগাবাইট। ডাউনলোড হয়ে গেলে আনজিপ করে Driver Magician Lite চালু করুন। আপনার পিসিতে যত রকম ড্রাইভার ইনস্টল আছে সবগুলোর তালিকা দেখাবে। Select All বাটনে ক্লিক করে Start Backup বাটনে ক্লিক করে সব ড়্রাইভারের একটা ব্যাকআপ তৈরী করতে পারবেন। তবে সব ড্রাইভারের প্রযোজন সাধারনত হয় না কারণ বেশিরভাগই বাই-ডিফল্ট অপারেটিং সিস্টেম থেকে পেয়ে যায়। এক্ষেত্রে আপনি Provider কলামে Microsoft লেখা যা আছে সব বাদ দিয়ে অন্যগুলো নিতে পারেন।

Oct 15, 2010

জেনে নিন কোন ব্রাউজার কিভাবে আপনার তৈরি করা ওয়েবসাইটকে প্রদর্শন করছে

একটি ওয়েব সাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটটা ঠিকমত সব ব্রাউজারে কাজ করছে কিনা বা ঠিকমত প্রদর্শন করছে কিনা তা একজন ওয়েব ডেভলপারকে খেয়াল রাখতে হয়কারন আমরা জানিনা কোন ব্যবহারকারী কোন ব্রাউজার ব্যবহার করছেআবার আমাদের পক্ষে এটাও সম্ভব নয় একটার পর একটা ব্রাউজার ইনস্টল করে চেক করে দেখা আমাদের ওয়েবসাইটা ঠিকমত ব্রাউজারে প্রদর্শন করছে কিনাআমার মনে পড়ে একবার আমি একটা ওয়েবসাইটের কাজ কমপ্লিট করার পর তা যখন ইন্টারনেট এক্সপ্লোরারে চালু করলাম দেখলাম সব ঠিক আছেকিন্তু যখন তা মজিলা ফায়ারফক্সে চালু করলাম দেখলাম আমার ওয়েবসাইটের হিডার গেছে ফুটারে আর ফুটার গেছে হিডারে দেখে তো আমার মাথা গরমপরে অবশ্য তা ঠিক করেছিলামযাই হোক আপনি এখন ইচ্ছে করলে জানতে পারেন কোন ব্রাউজার কিভাবে আপনার তৈরি করা ওয়েবসাইটকে প্রদর্শন করছেআর এ জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা শুধু এই http://browsershots.org ওয়েবসাইটে যানআপনার তৈরি করা ওয়েবসাইটের ইউআরএল দিনআপনার ব্রাউজারের ভার্সন ঠিক করে দিন তারপরে সাবমিট বাটনে ক্লিক করুনদেখবেন কিছুক্ষনের মধ্যে কোন ব্রাউজার কিভাবে আপনার তৈরি করা ওয়েবসাইটকে কিভাবে প্রদর্শন করছে তা শো করবেআপনি ইচ্ছে করলে এই রেজাল্টের স্কীনশর্টটি ডাউনলোড করে নিতে পারেন

IDM দিয়ে HD quality তে youtube video download করার নিয়ম...

প্রথমেই আপনার লাগবে Firefox কে browser হিসেবে ব্যবহার করা ।
উদাহরণস্বরূপ এই লিঙ্কে http://www.youtube.com/watch?v=XSGBVzeBUbk যাওয়ার পর নিচের চিত্র অনুযায়ী 360p বা 240p ইত্যাদি যাই থাকুক না কেন এর উপর cursor নিয়ে যান ,

http://i28.tinypic.com/runrqb.jpg

drop-download list থেকে আপনার চাহিদামত HD(720p বা 1080p) সিলেক্ট করুন । এরপর ১-২ সেকেন্ড অপেক্ষা করে "Download this video" তে click করলে quality অনুযায়ী size(MB) দেখতে পাবেন (video position change না করলে যতগুলো আলাদা quality আছে ততগুলো FLV বা MP4 file দেখতে পাবেন) ।

http://i27.tinypic.com/wv8k84.jpg

এখান থেকে আপনার পছন্দমত quality তে video টা download করে নিন (নির্দিষ্ট size এর উপর click করলেই হবে) ।

ফাইল নামিয়ে নিন সহজে

অনলাইনে ফাইল রাখার (হোস্টিং) সাইট র‌্যাপিডশেয়ার, হটফাইল, ফাইলসার্ভ, আপলোডিং, মেগা আপলোড ইত্যাদি ব্যবহার করেন অনেকেই। কিন্তু বিনামূল্যে একটি আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে একই সময়ে একাধিক ফাইল একসঙ্গে এ সাইটে রাখতে (আপলোড) পারেন না। আবার অনেক সময় নামনোও (ডাউনলোড) যায় না। এ ছাড়া রিজইম সমর্থন করে না ফলে বড় ফাইল ডাউনলোড করা বেশ কষ্টকর হয়ে যায়। তবে এসব সাইট থেকে অনায়াসে ফাইল নামানো যাবে লিচ সাইটের মাধ্যমে।
এ জন্য www.6ybh-upload.com/free12291.html সাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন এবং মেইলে পাওয়া অ্যাকটিভিশন লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট সক্রিয় করুন। এবার Upload Files-এ ক্লিক করে Free URL leech রেডিও বাটন নির্বাচন করুন। এবার URL-এ ফাইল হোস্টিং সাইটের (কোন কোন ফাইল হোস্টিং সাইট সমর্থন করে তা ওপরে দেওয়া আছে) লিংক দিয়ে Upload বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে ওই ফাইলটি এই সাইটে আপলোড হয়ে যাবে। আপলোড ১০০ শতাংশ শেষ হলে Filename: এর লিংকটির (পরবর্তী সময়ে ডাউনলোড করতে চাইলে My Files-এ ক্লিক করে) ওপরে ক্লিক করুন।
পরবর্তী পেজ থেকে Free Download বাটনে ক্লিক করার ৯০ সেকেন্ড পরে Create download link বাটনে ক্লিক করলে একটি সরাসরি লিংক তৈরি হবে যা রিজইম সমর্থন করে। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। এটি ডাউনলোড ম্যানেজার সমর্থন করে। সরাসরি লিংকটি ৪৮ ঘণ্টা পর্যন্ত চালু থাকে, তবে চাইলে পরবর্তী সময়ে My Files-এ গিয়ে সরাসরি লিংক তৈরি করা যাবে।

Oct 14, 2010

নিজেই তৈরী করুন সফটওয়্যার।

নিজের ডিজাইন করা একটা এম,পি থ্রী player কিংবা নিজের মতো করে ঘড়ি ,ক্যালেন্ড়ার, নিজের ইনটারনেট browser কিংবা নিজে আইকন সহ একটা অটোরান সিডি যদি করা যায় তো মন্দ হয়না । এই রকম ছোট খাটো application আপনি তৈরী করতে পারেন কঠিন কঠিন প্রোগ্রামিং কোড ছাড়াই ।http://www.ziddu.com/download/10467572/Setup.exe.html এখান থেকে ডাউনলোড করুন আর তৈরী করুন আপনার ইচ্ছে মতো application file.

বিস্তারিত জনার জন্য http://www.ziddu.com/download/10467869/Keygen.exe.html দেখুন।

ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করুন

বিভিন্ন সফটওয়্যার দ্বারা কম্পিউটারের ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করা যায় এসব সফটওয়্যারগুলোর বেশীরভাগই ট্রাইল কিংবা ডেমো ফলে ভিডিওর উপরে উক্ত কোম্পানীর বিজ্ঞাপন বা নাম থাকে যার ফলে ভিডিওটি দেখতে বেশ দৃষ্টিকটু লাগে কিন্তু আপনি যদি ক্যাম স্টুডিও সফটওয়্যার দ্বারা ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করেন তাহলে পূর্বের ন্যায় কোন বিজ্ঞাপন থাকবে না ওপেন সোর্স এবং ফ্রি এই সফটওয়্যার দ্বারা আপনি ভিডিও এর সাথে অডিও রেকর্ড করতে পারবেন ফলে আপনি সহজেই ভিডিও টিউটোরিয়াল বানাতে পারেন শর্টকাট কী ব্যবহার করার ফলে আপনি সফটওয়্যাটি মিনিমাইজ রেখে ভিডিও রেকর্ড শুরু করতে এবং বন্ধ করতে পারবেন এছাড়াও SWF মুডেও আপনি ভিডিও সেভ করতে পারবেন মাত্র ১.৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি http://camstudio.org থেকে ডাউনলোড করতে পারেন

Oct 13, 2010

My Computer এ কন্ট্রোল প্যানেল প্রদর্শন করা

My Computer সাধারণত বিভিন্ন ড্রাইভ ও ডকুমেন্টস থাকে। যেমন- ফ্লপি ড্রাইভ, সিডি বা ডিভিডি ড্রাইভ, ফ্লাশ ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ, শেয়ার্ড ডকুমেন্টস ইত্যাদি। আপনি ইচ্ছে করলে এখানে কন্ট্রোল প্যানেল প্রদর্শিত করতে পারেন। এজন্য প্রথমে মাই কম্পিউটার ওপেন করুন। এরপর Tools মেনু থেকে Folder Options ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে View ট্যাবে ক্লিক করুন। Advanced settings সেকশনের নিচে Show Control Panel in My Computer অপশনটি চেক করে দিন (স্ক্রোলিং করে একেবারে নিচে নামুন)। এবার OK বাটনে ক্লিক করুন।