Nov 5, 2010

স্প্যাম প্রতিরোধের উপায়

ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় সকলেই স্প্যাম-এর কারণে তাদের ব্যক্তিগত মেইল এড্রেস সম্পর্কে চিন্তিত। কেননা, অবাঞ্চিত ব্যক্তির নিকট হতে অনাকাঙিক্ষত মেইলসমূহ স্প্যামের কারণে এসে থাকে। স্প্যাম প্রতিরোধে অবশ্যই কোন সাইটে নিজস্ব মেইল এড্রেস প্রদান হতে বিরত থাকতে হবে এবং স্প্যাম হিসেবে আগত মেইলসমূহ কোনক্রমেই ওপেন করা যাবে না। কেননা, এর মাধ্যমে প্রেরক আপনার মেইল এড্রেস সম্পর্কে নিশ্চিত হয়ে যাবে।

যেভাবে বুঝবেন কম্পিউটারে ভাইরাস আছে

কম্পিউটারে ভাইরাস ঢোকা এখন স্বাভাবিক একটা বিষয়। কম্পিউটারে ভাইরাসের মধ্যে উল্লেখযোগ্য হলো− রুট সেক্টর ভাইরাস, পার্টিশন টেবিল ভাইরাস, মিউটেটিং ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস।কম্পিউটার এসব ভাইরাসে আক্রান্ত হলে প্রথমেই সাধারণত বড় কোনো সমস্যা হয় না। প্রথমে কিছু ছোট সমস্যা দেখা দেয়। যে সমস্যাগুলো হলে বুঝবেন আপনার শখের পিসি ভাইরাসে আক্রান্ত, সেগুলো হলো: কম্পিউটারের গতি ধীর হবে। হার্ডডিস্কের ফাঁকা জায়গা কমে যাবে।কিবোর্ড ও মাউস ঠিকঠাক কাজ করবে না। সফটওয়্যার ও গেমস হতে বেশি সময় লাগবে। Disk Bad Sector পুনরাবৃত্তি হবে। অসংলগ্ন ত্রুটির বার্তা (এরর মেসেজ) দেখা যাবে। লেখার ফাইলের তথ্য নষ্ট হয়ে যাবে। র‌্যাম কম দেখাতে পারে। অজানা এক্সটেনশনযুক্ত ফাইল পাওয়া যাবে। ডিস্কের ভলিউম লেবেল পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। কোনো কিছু সেইভ হতে অনেক বেশি সময় নেবে। নিজে থেকেই বিভিন্ন প্রোগ্রাম রান বা বন্ধ হতে পারে। সিডি, ডিভিডি-রম ঠিকভাবে কাজ করবে না। কোনো কারণ ছাড়াই কম্পিউটার রি-স্টার্ট বা বন্ধ হতে পারে। রি-স্টার্ট করতে সময় বেশি লাগবে।

ভাইরাসের হাত থেকে বাঁচুন

পেনড্রাইভের মাধ্যমে কিছু অযাচিত কিছু চালক ফাইল (*.exe) ফাইল কম্পিউটারে ঢুকে পড়ে। এসবের মধ্যেসহ আরও বেশ কিছু ফাইল ভাইরাস বহন করে। কিছু আছে, যা কিবোর্ড ও মাউসকে অকার্যকর করে দেয়। এই ফাইলগুলো অটোরানের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে। এসব ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে Run-এ গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন। এবার গ্রুপ পলিসির উইন্ডো আসবে, ওখান থেকে ইউজার কনফিগারেশনে + চাপুন। অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেটসে এবং System-এ ক্লিক করুন। ডানপাশে টার্ন অব অটোপ্লেতে দুই ক্লিক করুন এবং এটা সব ড্রাইভের জন্য এনাবল করে Apply করুন।

এর পাশাপাশি ভাইরাস থেকে মুক্ত থাকতে চাইলে কিছু সতর্কতা অবলম্বন করুন। যেকোনো পেনড্রাইভ খোলার আগে উইনরার সফটওয়্যারের মাধ্যমে পেনড্রাইভটি দেখুন। ড্রাইভটিতে কোনো
autorun.inf ফাইল আছে কি না বা কোনো অযাচিত *.exe ফাইল আছে কি না। থাকলে ওগুলো মুছে ফেলুন এবং অবশ্যই পেনড্রাইভ সরাসরি না খুলে এক্সপ্লোরার ব্যবহার করে খুলুন। তাহলে এসব ভাইরাস থেকে সহজেই মুক্ত থাকা সম্ভব।
2u.exe-

উইন্ডোজ ভিসতা ও সেভেনের স্টার্ট মেনুতে রান

উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে স্টার্ট মেনুতে রান অপশন থাকে না। উইন্ডোজ সেভেন এবং ভিসতার স্টার্ট মেনুতে রান অপশন যোগ করতে কি-বোর্ড থেকে Windows key চেপে রেখে R চাপুন।এখন রান অপশন আসবে। এখানে gpedit.msc লিখে ইন্টার চাপুন। এখন User Configuration /Administrator Templates অপশনে যান। Start Menu and taskbar অপশনে ক্লিক করুন।এখন ডানে সবার নিচে Add the Run command to the Start Menu অপশনে ডান ক্লিক করে Properties-এ যান। এখন অপশনটি Enable করে Ok দিন। এর পর থেকে স্টার্ট মেনুতে গেলে রান অপশন পাবেন।

Nov 4, 2010

এক্সপি জন্য একটি চমৎকার Visual Theme

কে না চায় যে তার কম্পিউটারটা থাকুক সব চাইতে সুন্দর। আমি মনে করি অনেকেই চায় যে তার কম্পিউটারটা থাকুক সবার চাইতে আলাদা। এ জন্য হয়ত অনেক কিছুই ব্যাবহার করেছেন। থিম, সাউন্ড, কালার ইত্যাদি ইত্যাদি। যত কিছু করিনা কেন তার পরেও আরও অনেক কিছু করতে মন চায়(আমার মত)। আমি চাই আমার কম্পিউটারের সব কিছু থাকবে অন্য রকম। যাতে কেউ একজন দেখা মাত্র বলে এইটা আবার কি? এখন সেই রকম কিছুর খোঁজ আপনাদেরকে দেব। যা পুরো কম্পিউটারের চেহারাটাই বদলে দেবে। আর এই কাজটি আমরা করবো একটি থিম Theme দিয়ে। সফটওয়্যারটির নাম হল Xbox XtremeXP। এটি শুধু মাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম এক্সপি তে কাজ করবে। ফাইল সাইজ 1.2 MB। ১০০% ফ্রীওয়্যার। ডাউনলোড করবেন এই লিংক থেকে।

Disable করে দিন Windows Media Player এর File history

Windows Media Player টা যেহেতু উইন্ডোজের সাথে বাই-ডিফল্ট থাকে। স্বভাবতই তাই মানুষ এটা বেশি ব্যবহার করে। এর একটা ছোঠ সুবিধা/অসুবিধা আছে। তা হল আপনি কোন মিডিয়া ফাইল এতে প্লে করলে তার হিস্টোরী থেকে যায়। এর ফলে অনেক সময় ইউজারের গোপনীয়তা লংঘিত হয়। আপনি চাইলে খুব সহজেই এটা বন্ধ কররতে পারেন। প্রথমে Windows Media Player চালু করুন। তারপর Tools -> Options -> Privacy -> History -> Clear History তে ক্লিক করুন। এবার Apply -> Ok ক্লিক করুন। এবং Save File and URL history in the player এর বাঁ দিকের টিক মার্ক তুলে দিয়ে Apply -> Ok ক্লিক করুন। File history সম্পূর্ন Disable হয়ে যাবে।

নামাজের সময় বলবে হাতের মোবাইল

মোবাইলে নামাজের সময় জানান দেবে এমন একটা আজানের সফট খুঁজছিলাম অনেক দিন ধরে, অনেক খোঁজার পর অবশেষে পেলাম মনের মতো একটা। খুবই কাজের তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সাথে ডিজিটাল তসবিহ নামের একটা সফট এর লিংক দিলাম।

নিয়মাবলী:
১. ইনষ্টল,
২. সিলেক্ট সিটি> এশিয়া> বাংলাদেশ> চট্টগ্রাম. এরপর ওকে করুন।
৩. ক্যালকুলেশন মেথড> কাষ্টম> চট্টগ্রাম হলে লিখুন
ফজর: ৫৫> জোহর: ৯২>
আছর: ১০৬> মাগরিব: ৬>
এশা: ২৯।
উদাহারন: ফজর: ৫৫= ৪.৪৫
যদি ৫৪ দেন তাহলে ৪.৪৪ হবে অর্থাৎ প্রতিটি সংখ্যার মান ১ সেকেন্ড। সংখ্যা কমালে সেকেন্ড কমবে আর বাড়ালে বাড়বে।
৪. অপশন থেকে টাইম ফরমেট (২৪ ঘন্টা ফরমেট) এর ঘর থেকে টিক মার্ক তুলে দিয়ে সেভ করুন।
৫. এরপর ওয়ারনিং টাইপ থেকে আজান টোন সেট করুন এবং কতক্ষন আগে থেকে সতর্ক করবে তাও সেট করে দিতে পারবেন।

ডাউনলোড লিংক: নামাজ টাইমার

ডাউনলোড লিংক: ডিজিটাল তসবিহ

আপনার ডেস্কটপকে ব্যাবহার করুন একটু অন্য ভাবে

altঅনেকেই অনেক ভাবে ডেস্কটপকে ব্যবহার করে বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে এমনকি ডেস্কটপকে হাইড করার জন্য ও সফটওয়্যার ব্যাবহার করে থাকেন আমি কিন্তু ব্যাবহার করি একটু অন্য ভাবে ৫ সেকেন্ডের মধ্যে হাইড করে ফেলতে পারি আমার ডেস্কটপকে সফটওয়্যারটি ব্যাবহার করে আমার ভালো লাগলো তাই আপনাদের কে জানালাম প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করুন ডাউনলোড শেষে ওপেন করুন ওপেন করলে দেখবেন কম্পিউটারের সিস্টেম ট্রে তে একটা আইকন ওখানে ক্লিক করুন
দেখতে পাবেন লিখা আছে press to create desktop 1 ওখানে ক্লিক করুন একটি ডেস্কটপ তৈরী হয়ে গেছে, এই ভাবে ৪টি ডেস্কটপ তৈরী করতে পারেন এবং যে কোন প্রোগ্রাম চালু থাকা অবস্থায় তা হাইড করে ও ফেলতে পারবেন আবার পিরিয়ে এনে কাজ ও করতে পারবেন