Oct 6, 2010

পেনড্রাইভ ফরমেট না হলে

সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না।আজ আমি আপনাদের এই
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয় তা জানাব।

পদ্ধতি ১:
(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।
(২)তারপরে Manage এ ক্লিক করুন।দেখবেন computer Management window
আসবে।
(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।

পদ্ধতি ২:
(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
(২)তারপরে cmd লিখুন
(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন
convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।
[এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]
(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।

পদ্ধতি ৩:
(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন
(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies
(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।
(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।

আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।এর মধ্যে প্রথম দুইটি পদ্ধতি দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন।আর ৩ নং পদ্ধতিটি পেনড্রাইভ রাইট প্রোটেকটেড হয়ে গেলে কাজে লাগে।এরপরও যদি কাজ না হয় তাহলে সেফ মুডে যেয়ে
পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয়
তাহলে লিনাক্স বা এর কোন ডিষ্ট্রো দিয়ে চেষ্টা করে দেখতে
পারেন।এরপরও যদি না হয় তাহলে আর কি বলব?আপনাদের জানা কোন পদ্ধতি থাকলে জানিয়েন।
তবে পেনড্রাইভ যত ফরমেট না দেওয়া
যায় ততই ভাল।একটু সতর্কতার সাথে ব্যবহার করলে
পেনড্রাইভ ফরমেট দেওয়া লাগবেনা।

মিসড কল অ্যালার্ট

মিসড কল অ্যালার্ট সার্ভিসের কাজ হল ফোন বন্ধ থাকা অবস্থায় মিসড কলের লিস্টটা জানানো। কিন্তু, এটাকে একটু কনফিগার করে নিলেই আপনি এর মাধ্যমে রিয়েল টাইম কলের অ্যালার্ট পেতে পারেন। যেমন ধরুন, এমন একজন আপনাকে এখন কল করবে যার সাথে আপনি এখন কথা বলতে চাচ্ছেন না। মোবাইল যদি বন্ধ রাখেন তাহলে তার কলের সাথে অন্যদের কলও আপনি রিসিভ করতে পারবেন না। অন্যরা কে কে কল করেছিল সেটা জানতে পারবেন একেবারে মোবাইল অন করার পর। এতে আপনার অনেক দরকারী কলও সময়মত পাবেন না। আসুন এই অসুবিধাটা দূর করি!

মিসড কল অ্যালার্ট সার্ভিস আসলে কলকে একটা নির্দিষ্ট নাম্বারে ডাইভার্ট করে দেয়। ডাইভার্ট কন্ডিশনটা থাকে "IF UNREACHABLE” ডাইভার্ট টু xxxxxxxxxxx। এখন আপনার কাজ হল, If unreachable এর পরিবর্তে All calls কে ঐ নাম্বারে ডাইভার্ট করা। আমি গ্রামীণের সার্ভিস ব্যবহার করি। এটা 01700006223 তে ডাইভার্ট করে। All calls এই নাম্বারে ডাইভার্ট করতে ডায়াল করুন *002*01700006223# কাজ শেষ। এখন আপনার ফোন চালু থাকলেও কেউ কল করলে বন্ধ পাবে। কিন্তু আপনি সাথে সাথে মিসড কল অ্যালার্ট পাবেন (যেহেতু আপনার মোবাইল চালু আছে)। দরকারী কোন কল হলে সাথে সাথে কলব্যাক করতে পারবেন। আর যার কল তখন রিসিভ করতে চান না সে দেখবে আপনার ফোন বন্ধ! কলব্যাক করা আপনার ইচ্ছা!!!

এটা গ্রামীণের কথা। অন্য অপারেটরের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন নাম্বারে ডাইভার্ট করা হচ্ছে। চেক করতে ডায়াল করুন *#62# তাহলেই কোন নাম্বারে ডাইভার্ট করা আছে দেখাবে। তারপর আগের মতই *002*xxxxxxxxxxxx#

আপনি চাইলে নাম্বার বিজি থাকলে তখন আসা কলগুলোরও অ্যালার্ট পেতে পারেন! (কল ওয়েটিং চালু না থাকলে)। সেক্ষেত্রে ডায়াল করুন *67*xxxxxxxxxxxxxxxxx# দুটো একসাথেও চালু রাখতে পারেন!

আবার আগের অবস্থায় ফিরতে চাইলে (মানে স্বাভাবিক ভাবে কল রিসিভ করতে চাইলে) প্রথম * এর পরিবর্তে # লিখে একই ভাবে ডায়াল করুন। অর্থাৎ #002*xxxxxxxxxxxx# বা #67*xxxxxxxxxxxxxxxxx#

সূত্র: http://www.somewhereinblog.net/blog/freedom71/29024500

Oct 5, 2010

মুছে ফেলুন স্টার্ট বাটন

অনেক ব্যবহারকারী আছেন যারা উইন্ডোজের কি ব্যবহার করে থাকেন, স্টার্ট বাটনের পরিবর্তে। আপনি যদি আপনার স্টার্ট বাটনটি মুছে ফেলতে চান তবে নিচের কয়েক কিলোবাইটের সফটয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সেটাপ দিয়ে রান করুন। ব্যস দেখবেন স্টার্ট বাটন অদৃশ্য হয়ে গিয়েছে। এখন আপনি WIN কি Ctrl+Esc চেপে স্টার্ট মেনুতে প্রবেশ করতে পারবেন।

স্টার্ট বাটনকে আবার ফিরিয়ে আনতে সিস্টেম ট্রেতে থাকা এর আইকনে ডানবাটনে ক্লিক করে Exit দিন। আর আইকনটি হারিয়ে গেলে একসাথে ctrl+alt+shift+F12 চাপুন এবং “show Icon in System Tray” তে টিকমার্ক দিয়ে Ok করুন।

লিংক
http://www.tordex.com/startkiller/startkiller32-setup.exe

Oct 4, 2010

আপিন কি আপনার বাংলা জন্ম তারিখ জানেন?

আপিন কি আপনার বাংলা জন্ম তারিখ জানেন?
আপনি যদি আপনার বাংলা জন্ম তারিখ না জানেন তাহলে এখনি জেনে নিন। আর যদি বাংলা জন্মদিন জেনে থাকেন ইংরেজি জন্মদিন জানেন না তাহলেও জেনে নিন এখনি। সেজন্য আপনাকে ২.৪২ মেগাবাইটের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। http://www.ziddu.com/download/10163889/ … e.zip.html এই ঠিকানা থেকে Bangladesh date নামের সফটওয়্যারটি এখনি ডাউনলোড করে নিন।

ফ্রি বাংলা Dictionary

ফ্রি বাংলা Dictionary
বর্তমানে Dictionary এর প্রয়োজন সব সময়। আনেক দিন খোজাখুজি করছিলাম কিন্তু তেমন ভাল কোন বাংলা Dictionary পায়নি। একটা Dictionary পেয়েছিল কিন্তু সেটি আবার ট্রায়াল ভার্সন মাত্র ১৫ দিনের জন্য। তার পর হঠাৎ পেয়ে গেলাম এই বাংলা Dictionary টি। এটি আমার দেখা সবচেয়ে ভাল বাংলা Dictionary। এটি থেকে বাংলা টু বাংলা, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা সুবিধা পাওয়া যাবে মাত্র ৫.৭৫ মেগাবাইটের সফটওয়্যারটি এই http://www.vyingbrain.com/soft.htm ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন।

কম্পিউটারে চালান .jar সফটওয়্যার

আপনার কম্পিউটারে যদি .jar softwer চালাতে চান তাহলে নিচের লিঙ্ক খেকে ডাউনলোড করুন। যেমন "অপেরা মিনি" এই চমৎকার ব্রাওজারটি অথবা যেকনো জাভা গেম আপনি আপনার পিসিতে চালাতে চাইতে পারেন। MidpX সফটওয়্যার টি আপনার জাভা কে exe হিসেবে চালাবে। নিচের লিঙ্কেই পাবেন MidpX:cool:

http://kwyshell.myweb.hinet.net/Downloa … /MidpX.exe

মেমোরি কার্ড কেনার আগে জেনে নিন

মেমোরি কার্ড বা ফ্ল্যাশ মেমোরি একটি সাধারণ দৃঢ় ইলেকট্রনিক ফ্ল্যাশ মেমোরি উপাত্ত সংগ্রাহক ডিভাইস যা ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার, মোবাইল ফোন, মিউজিক প্লেয়ার, ডিভিডি গেমস, টেলিফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের মেমোরি কার্ডের মধ্যে কমপ্যাক্ট ফ্ল্যাশ, মেমোরি স্টিক, স্কিউয়ার ডিজিটাল এবং এক্সডি অন্যতম। এগুলো আকৃতিতে অনেক ছোট বা ক্ষুদ্র, অমসৃণ কিন্তু তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি। বিভিন্ন ধরনের মেমোরি কার্ড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়।

নকল কার্ড হতে সাবধান
নকল মেমোরি কার্ড আসল মেমোরি কার্ডের মতো কাজ করে না। নকল মেমোরি কার্ডে ডাটা ট্রান্সফারে গতি অনেক কম থাকে এবং ধারণ ক্ষমতা উল্লেখিত ধারণ ক্ষমতা থেকে অনেক নিম্নমানের। দেখা গেছে, একটি ২ জিবি নকল মেমোরি কার্ড তার ধারণ ক্ষমতার অর্ধেক ধারণ করতে পারে। অধিকাংশ ক্ষেত্রে মেমোরি কার্ড বাজারজাত করার সময় একটি করে ওয়ারেন্টি কার্ড থাকে। সুতরাং সেটাও দেখে নিতে পারেন।

কীভাবে চিনবেন নকল মেমোরি কার্ড?
প্যাকেজিং বা মোড়ক দেখে : বেশিরভাগ নকল মেমোরি কার্ড জীর্ণ বা পুরাতন বক্সে প্যাকেটজাত হয়ে থাকে। প্রসিদ্ধ ব্যান্ড যেমন সানডিস্ক এবং সনি তাদের প্যাকেটজাতকরণের সময় প্রকৃত হলোগ্রাম স্টিকার যুক্ত করে থাকে। অপরদিকে নকল মেমোরি কার্ডগুলো পুরাতন বক্সে কোন প্রকার হলোগ্রাম স্টিকার ছাড়া প্যাকেটজাত হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে কোনো প্রকার প্যাকেট ছাড়া অনেক কম দামে এগুলো বাজারে বিক্রি হয়ে থাকে।
লেবেল দেখে : ব্র্যান্ড কোম্পানিগুলোর আসল মেমোরি কার্ডের অবশ্যই একটি সিরিয়াল নম্বর থাকে। প্রতারকরা অন্য পথ অনুসরণ করছে, তারা যে মেমোরি কার্ডগুলো বাজারে ছাড়ছে তাতে কোনো প্রকার সিরিয়াল নম্বর থাকে না। যদিও থাকে সেগুলো ভুলভাবে প্রিন্ট করা।
প্রেজেন্টেশন : প্রকৃত প্রস্তুতকারকদের মতো করে মেমোরি কার্ডের মধ্যে তারা প্রিন্ট করতে পারে না, এতে যে সংক্ষিপ্ত বিবরণ থাকে সেগুলো অস্পষ্ট মনে হয়। সাইজ ও ডিজাইন অনুসারে মেমোরি কার্ডের এ মাধ্যমগুলো প্রকৃতভাবে বসে না, যা কাজে বাধা সৃষ্টি করে।

নকল কার্ডের সমস্যাগুলো
নকল মেমোরি কার্ডগুলো যদিও কাজ করে কিন্তু প্রকৃত কার্ডগুলো থেকে ভর গতি অনেক ধীর গতিসম্পন্ন। বিক্রেতারা অন্যভাবে অভিযোগ দাঁড় করায় যে, নকল মেমোরি কার্ডগুলোর কোন ওয়ারেন্টি নেই। নকল কার্ডে কোনো সিরিয়াল নম্বর থাকে না। সুতরাং কেনার সময় এগুলো দেখে নিলে ভালো করবেন।

নতুন বায়োসে এক সেকেন্ডেই চালু হবে কম্পিউটার

ডেস্কটপ কম্পিউটারের একটি পুরোনো সফটওয়্যার পরিবর্তন করা হচ্ছে। আর এর ফলে এখন যেকোনো কম্পিউার চালু হবে এক সেকেন্ডেরও কম সময়ে। বায়োস নামের ওই সফটওয়্যারটি ৩১ বছরের পুরোনো। কম্পিউটার চালু করতে সাহায্য করে এটি।বায়োসের পরিবর্তে এখন থেকে ব্যবহার করা হবে ইউনিফায়েড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস—সংক্ষেপে ইউইএফআই নামের একটি সফটওয়্যার। ২০১১ সালের মধ্যে সব কম্পিউটারে এই নতুন সফটওয়্যার সংযোজন করা হবে।
ইউইএফআই ফোরামের প্রধান মার্ক ডোরান বলেন, ‘১৯৭৯ সাল থেকে বায়োস ব্যবহূত হয়ে আসছে। এখন সময় এসেছে পরিবর্তন করার। আর কম্পিউটার ব্যবহারকারীদের জন্য পরিবর্তনটা খুবই জরুরি। নতুন সব প্রযুক্তি বাজারে চলে এসেছে। এ ক্ষেত্রেই বা আমরা কেন পিছিয়ে থাকব?’ এএমআই নামের একটি প্রতিষ্ঠান বায়োস সফটওয়্যার তৈরি করেছিল।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা ব্রায়ান রিচার্ডসন বলেন, ‘আমাদের তৈরি এই সফটওয়্যারটির অবদান কোনোভাবেই ভোলার নয়। এই সফটওয়ারই বলে দেয় কম্পিউটারে কী কী ইনস্টল করতে হবে। এ ছাড়া আরও অনেক কাজ করে সফটওয়্যারটি। তবে ইউইএফআইয়ের নির্মাতারা জানান, নতুন এই সফটওয়্যারটি অনেক বেশি সহজ এবং এটি সংযোজনের ফলে বাড়তি কোনো পয়সাও গুণতে হবে না গ্রাহকদের। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান