ডেস্কটপ কম্পিউটারের একটি পুরোনো সফটওয়্যার পরিবর্তন করা হচ্ছে। আর এর ফলে এখন যেকোনো কম্পিউার চালু হবে এক সেকেন্ডেরও কম সময়ে। বায়োস নামের ওই সফটওয়্যারটি ৩১ বছরের পুরোনো। কম্পিউটার চালু করতে সাহায্য করে এটি।বায়োসের পরিবর্তে এখন থেকে ব্যবহার করা হবে ইউনিফায়েড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস—সংক্ষেপে ইউইএফআই নামের একটি সফটওয়্যার। ২০১১ সালের মধ্যে সব কম্পিউটারে এই নতুন সফটওয়্যার সংযোজন করা হবে।
ইউইএফআই ফোরামের প্রধান মার্ক ডোরান বলেন, ‘১৯৭৯ সাল থেকে বায়োস ব্যবহূত হয়ে আসছে। এখন সময় এসেছে পরিবর্তন করার। আর কম্পিউটার ব্যবহারকারীদের জন্য পরিবর্তনটা খুবই জরুরি। নতুন সব প্রযুক্তি বাজারে চলে এসেছে। এ ক্ষেত্রেই বা আমরা কেন পিছিয়ে থাকব?’ এএমআই নামের একটি প্রতিষ্ঠান বায়োস সফটওয়্যার তৈরি করেছিল।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা ব্রায়ান রিচার্ডসন বলেন, ‘আমাদের তৈরি এই সফটওয়্যারটির অবদান কোনোভাবেই ভোলার নয়। এই সফটওয়ারই বলে দেয় কম্পিউটারে কী কী ইনস্টল করতে হবে। এ ছাড়া আরও অনেক কাজ করে সফটওয়্যারটি। তবে ইউইএফআইয়ের নির্মাতারা জানান, নতুন এই সফটওয়্যারটি অনেক বেশি সহজ এবং এটি সংযোজনের ফলে বাড়তি কোনো পয়সাও গুণতে হবে না গ্রাহকদের। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান
Oct 4, 2010
নতুন বায়োসে এক সেকেন্ডেই চালু হবে কম্পিউটার
Oct 3, 2010
এক সফটওয়্যারে চলবে সকল ধরনের ফাইল
অফিস ফাইল চালাতে যেমন কম্পিউটারে অফিস ইনস্টল থাকতে হয় তেমনই মিডিয়া ফাইল চলাতে মিডিয়া প্লেয়ার থাকতে হয়। তবে যদি ইউনিভার্সেল ভিউয়ার থাকে তাহলে এসব কোন সফটওয়্যার ইনস্টল থাকার দরকার নেই। ইউনিভার্সেল ভিউয়ার দ্বারা প্রায় ইমজে ফাইল, মিডিয়া ফাইল, ইন্টারনেট রিলেটেড ফাইল, ওপেন অফিস, মাইক্রোসফট অফিস ইত্যাদি সকল ফাইল সমর্থন করে। এছাড়াও টেক্সট ফাইলগুলোকে প্লেন টেক্সটে রূপান্তর করা যায়। সফটওয়্যারটির ইনস্টলার এবং বহনযোগ্য সংস্করণ www.uvviewsoft.com থেকে ডাউনলোড করা যাবে।
মোবাইলে শুনুন অনলাইন রেডিও
বর্তমানে বাংলা রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন বেশিরভাগ মোবাইলেই এফএম রেডিও যুক্ত থাকে। রেডিও মাধ্যম গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এফএম ব্যান্ডের রেডিও। কিন্তু ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহর ছাড়া এফএম রেডিও শোনা যায় না। রেডিও এর আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট রেডিও বা অনলাইন রেডিও। ইন্টারনেট থাকলে অনলাইন থেকে প্লেয়ারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেডিও শোনা যায়। কিন্তু বেশীরভাগ অনলাইন রেডিও মোবাইল ইন্টারনেট থেকে শোনার ব্যবস্থা নেই।
এসব বাধা পেরিয়ে রেডিও ঢাকা মোবাইলের জন্য প্লেয়ার (ডেমো সংস্করণ) অবমুক্ত করেছে। ফলে প্লেয়ারটি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে খুব সহজে রেডিও শোনা যাবে। রেডিও ঢাকার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.radiodhaka.net। রেডিও ঢাকাতে একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সংবাদ সরাসরি সমপ্রচার করা হয়।
এছাড়াও http://m.lemon24.com থেকে লেমন রেডিও প্লেয়ার মোবাইলে ইনস্টল করে লেমন রেডিও শুনতে পারবেন।
এসব বাধা পেরিয়ে রেডিও ঢাকা মোবাইলের জন্য প্লেয়ার (ডেমো সংস্করণ) অবমুক্ত করেছে। ফলে প্লেয়ারটি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে খুব সহজে রেডিও শোনা যাবে। রেডিও ঢাকার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.radiodhaka.net। রেডিও ঢাকাতে একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সংবাদ সরাসরি সমপ্রচার করা হয়।
এছাড়াও http://m.lemon24.com থেকে লেমন রেডিও প্লেয়ার মোবাইলে ইনস্টল করে লেমন রেডিও শুনতে পারবেন।
ছবি দ্বারা স্লাইডশো তৈরী
ছবি দ্বারা স্লাইডশো তৈরী করার বিভিন্ন সফটওয়্যার আছে। তবে খুব সহজেই ওয়েবসাইট থেকেও ছবির স্লাইডশো তৈরী করা যায়। স্লাইডশো তৈরী এমনই একটি ওয়েবসাইট হচ্ছে ফ্রৌবি স্লাইডশো মেকার। স্লাইডশো তৈরী করতে প্রথমে www.frobee.com সাইটে ঢুকে Add Photos বাটনে ক্লিক করে ছবি আপলোড করতে হবে। ছবিগুলো একই সাইজের হলে ভাল হয়। ইচ্ছামত যতখুশি ছবি আপলোড করার পরে Photos অংশ থেকে ছবি ক্লিক করে উপরে Transition, Display এবং Position: ইচ্ছামত নির্বাচন করতে হবে তাহলে ছবিগুলোর স্লাইড উপরে প্রিভিউ দেখাবে। এক এক করে প্রতেকটা ছবির উপরে ক্লিক করে Transition নির্বাচন করতে হবে। চাইলে Photos অংশ থেকে ড্রাগ-ড্রপ করে ছবির ধারাবাহিকতা পরিবর্তন করা যাবে। ছবির Size, Player, Captions পরিবর্তন করতে চাইলে Settings ক্লিক করে পরিবর্তন শেষে Apply বাটনে ক্লিক করলেই হবে। সর্বশেষে Save বাটনে ক্লিক করে জিপ ফাইল ডাউনলোড করতে হবে। এই জিপ ফাইল আনজিপ করলে SWF ফাইলসহ একটি HTML এর নমুনা ফাইল পাওয়া যাবে।
Oct 1, 2010
আপনার কম্পিউটারের সিডিউল দেখে বুঝুন কখন চালানো হয়েছে
আপনার কম্পিউটারের ব্যবহারকারী যদি একাধিক হয় তাহলে আপনি বুঝতে পারবেন না কে কখন আপনার কম্পিউটার খুলছে বা বন্ধ করছে। কিন্তু আপনার জানা জরুরী কখন আপনার কম্পিউটার খুলেছে বা বন্ধ হয়েছে। এ সব তথ্য আপনার কম্পিউটার ঠিকই হিসাব করে রাখছে। SchedLgU.Txt নামের একটি টেক্টট ফাইলে এসব তথ্য আছে। সিস্টেম রুটে অর্থাৎ যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে সে ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে ফাইলটি আছে সেখান থেকে বা স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ওকে করলেই ফাইলটি নোট প্যাডে খুলবে। এবার ডকুমেন্টের ভিতরে [ ***** Most recent entry is above this line ***** ] লেখা লাইনের উপরে সর্বশেষ কখন কম্পিউটার খুলেছেন সেই সময় দেওয়া আছে। তার উপরে সর্বশেষ বন্ধ হবার সময় আছে। এই ভাবে ধারাবাহিকভাবে তথ্যগুলো আছে। ৩২ কিলোবাইটের এই ফাইলটিতে সর্বশেষ ১৩৫ বার কম্পিউটার খোলা ও বন্ধ করার তথ্য (সময় ও তারিখ) সংরক্ষিত থাকে। কম্পিউটার ১৩৫ বারের বেশী খোলা ও বন্ধ করলে উক্ত লাইন আবার প্রথম থেকে আসতে থাকবে অর্থাৎ পূর্বের তথ্যের উপর নতুন তথ্য প্রতিস্থাপন হবে। তবে মজার বিষয় হচ্ছে আপনি বা অন্যকেউ ইচ্ছা করে ফাইলটি মুছতে, প্রতিস্থাপন করতে বা এর কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না।
স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন করুন আপনার কম্পিউটারের লগঅন স্ক্রিন।
কম্পিউটারের লগঅন স্ক্রিন দেখতে দেখতে আমরা যেন একটা বিরক্তি বোধ করি। একটু ভিন্ন কিছু হলে কেমন হয় এমন একটি সফটওয়ার আছে যেটার সাহায্যে আপনি আপনার ইচ্ছামত কম্পিউটারের লগঅন স্ক্রিন পরিবর্তন করতে পারবেন। সফটওয়ার টির নাম stardock Logon Studio ডাউনলোড করুন এই ঠিকানায় :-http://stardock.cachefly.net/LogonStudio_public.exe
সিস্টেম রিকয়ারমেন্টঃ
১. উইন্ডোজ সেভেন, ভিস্তা অথবা এক্সপি।
২. সর্বনিম্ন স্ক্রিন রেজুলেশন ১০২৪*৭৬৮।
৩. ১০ মেবা. ড্রাইভে ফাকা যায়গা।
৪. ৫১২ মেবা. RAM
৫. .NET ফ্রেমওয়ার্ক ২.০
Sep 30, 2010
নিজের ওয়েব সাইট যুক্ত করুন গুগলে
আপনি গুগল খুলে আপনার নাম Monpura/মনপুরা (ইউনিকোডে) বা মোবাইল নং (019251075/01718976348) লিখলেন এবং সার্চ বাটনে ক্লিক করে দেখলেন আপনার ওয়েবসাইট সম্পের্ক তথ্য দিচ্ছে গুগল। তাহলে কেমন লাগবে! আপনার শখের বসে বা প্রয়োজনে তৈরী করা ওয়েবসাইট আপনি গুগলে যুক্ত করতে পারেন কোন খরচ বা ঝামেলা ছাড়াই। তাতে অন্য কেউ আপনার ওয়েবসাইটের বিষয় অনুসারে খুঁজে পাবে। অর্থাৎ গুগলে আপনার দেওয়া পছন্দের কীওয়ার্ড দ্বারা সার্চ করলে আপনার ওয়েবসাইটের তথ্যসহ ওয়েবসাইটের ঠিকানা চলে আসবে। আপনি ইংরেজীর পাশাপাশি বাংলাতে কীওয়ার্ড লিখতে পারেন তাতে বাংলাতে আপনার ওয়েব সাইট খুঁজে পাওয়া যাবে।যেভাবে যুক্ত করবেন: এজন্য প্রথমে গুগলের এই www.google.com/addurl সাইটে ঢুকুন। ইয়াহুতে যোগ করতে http://dir.yahoo.com/ ইয়াহু সার্চ ইঞ্চিনে যোগ করতেঃ http://siteexplorer.search.yahoo.com/submit বিং সার্চ ইঞ্চিনে যোগ করতেঃ http://www.bing.com/docs/submit.aspx ওয়েব ডাইরেক্টরী তে সাইট যোগ করতেঃ http://www.webdirectory.com/ এবার URL: অংশে আপনার ওয়েব ঠিকানা দিন। আপনার ওয়েব ঠিকানা যদি www.monpura63.blogspot.com হয় তাহলে আপনাকে www.monpura63.blogspot.com লিখতে হবে। এবার Comments: অংশে কীওয়ার্ড লিখুন। এখানে আপনি আপনার নাম এবং ওয়েবসাইট সম্পের্ক (বিষয় এবং আনুসাঙ্গিক) তথ্য দিনে পারেন। এরপরে Optional: অংশের ছবিতে থাকা টেক্সট নিচের টেক্সট বক্সে লিখে Add URL বাটনে ক্লিক করলে আপনার সাইট যুক্ত হয়েছে নিশ্চিত করবে।এ মূহুর্তে আপনি সার্চ করলে আপনার সাইট পাবেন না। অন্ততঃ কয়েক দিন পরে সার্চ করে দেখুন, কি অপেক্ষা করছে গুগলে আপনার জন্য।
নিজে থেকেই নড়বে মাউস পয়েন্টার
কম্পিউটারে কাজ করার সময় প্রায় অনেক ডায়লগ বক্স আসে। এবং সেখানে yes no সহ অনেক ধরনের অপশন থাকে সেখানে মাউস পয়েন্টার নিয়ে কোন একটি অপশন নির্বাচন করতে হয়। কিন্তু আমরা যদি মাউসের snap to অপশন ব্যবহার করি তাহলে ডায়লগ বক্স এলেই মাউসের পয়েন্টার স্বয়ংক্রিয় ভাবে সেই ডায়লগ বক্সে যে বাটনে ক্লিক করা সম্ভাবনা থাকে সেই বাটনে চলে যায়। মাউচের Snap to অপশন কার্যকর করার জন্য control panel এ গিয়ে মাউস আইকনে দুই ক্লিক করতে হবে। মাউস প্রপাটিজ উইন্ডো এলে সেখান থেকে Pointer options এ ক্লিক করে Automatically move pointer to the default button in a dialog box এ টিকচিহ্ন দিয়ে ok তে ক্লিক করুন।
Subscribe to:
Posts (Atom)