Sep 30, 2010

নিজের ওয়েব সাইট যুক্ত করুন গুগলে

আপনি গুগল খুলে আপনার নাম Monpura/মনপুরা (ইউনিকোডে) বা মোবাইল নং (019251075/01718976348) লিখলেন এবং সার্চ বাটনে ক্লিক করে দেখলেন আপনার ওয়েবসাইট সম্পের্ক তথ্য দিচ্ছে গুগল। তাহলে কেমন লাগবে! আপনার শখের বসে বা প্রয়োজনে তৈরী করা ওয়েবসাইট আপনি গুগলে যুক্ত করতে পারেন কোন খরচ বা ঝামেলা ছাড়াই। তাতে অন্য কেউ আপনার ওয়েবসাইটের বিষয় অনুসারে খুঁজে পাবে। অর্থাৎ গুগলে আপনার দেওয়া পছন্দের কীওয়ার্ড দ্বারা সার্চ করলে আপনার ওয়েবসাইটের তথ্যসহ ওয়েবসাইটের ঠিকানা চলে আসবে। আপনি ইংরেজীর পাশাপাশি বাংলাতে কীওয়ার্ড লিখতে পারেন তাতে বাংলাতে আপনার ওয়েব সাইট খুঁজে পাওয়া যাবে।যেভাবে যুক্ত করবেন: এজন্য প্রথমে গুগলের এই www.google.com/addurl সাইটে ঢুকুন। ইয়াহুতে যোগ করতে http://dir.yahoo.com/ ইয়াহু সার্চ ইঞ্চিনে যোগ করতেঃ http://siteexplorer.search.yahoo.com/submit বিং সার্চ ইঞ্চিনে যোগ করতেঃ http://www.bing.com/docs/submit.aspx ওয়েব ডাইরেক্টরী তে সাইট যোগ করতেঃ http://www.webdirectory.com/ এবার URL: অংশে আপনার ওয়েব ঠিকানা দিন। আপনার ওয়েব ঠিকানা যদি www.monpura63.blogspot.com হয় তাহলে আপনাকে www.monpura63.blogspot.com লিখতে হবে। এবার Comments: অংশে কীওয়ার্ড লিখুন। এখানে আপনি আপনার নাম এবং ওয়েবসাইট সম্পের্ক (বিষয় এবং আনুসাঙ্গিক) তথ্য দিনে পারেন। এরপরে Optional: অংশের ছবিতে থাকা টেক্সট নিচের টেক্সট বক্সে লিখে Add URL বাটনে ক্লিক করলে আপনার সাইট যুক্ত হয়েছে নিশ্চিত করবে।এ মূহুর্তে আপনি সার্চ করলে আপনার সাইট পাবেন না। অন্ততঃ কয়েক দিন পরে সার্চ করে দেখুন, কি অপেক্ষা করছে গুগলে আপনার জন্য।

নিজে থেকেই নড়বে মাউস পয়েন্টার

কম্পিউটারে কাজ করার সময় প্রায় অনেক ডায়লগ বক্স আসে। এবং সেখানে yes no সহ অনেক ধরনের অপশন থাকে সেখানে মাউস পয়েন্টার নিয়ে কোন একটি অপশন নির্বাচন করতে হয়। কিন্তু আমরা যদি মাউসের snap to অপশন ব্যবহার করি তাহলে ডায়লগ বক্স এলেই মাউসের পয়েন্টার স্বয়ংক্রিয় ভাবে সেই ডায়লগ বক্সে যে বাটনে ক্লিক করা সম্ভাবনা থাকে সেই বাটনে চলে যায়। মাউচের Snap to অপশন কার্যকর করার জন্য control panel এ গিয়ে মাউস আইকনে দুই ক্লিক করতে হবে। মাউস প্রপাটিজ উইন্ডো এলে সেখান থেকে Pointer options এ ক্লিক করে Automatically move pointer to the default button in a dialog box এ টিকচিহ্ন দিয়ে ok তে ক্লিক করুন।

Sep 12, 2010

প্রযুক্তিপাগল পুরুষরাই নারীর ভালোবাসা পান বেশি!

প্রযুক্তিপাগল পুরুষেরাই নাকি নারীর ভালোবাসা পান বেশি প্রযুক্তির বিভিন্ন গ্যাজেট নিয়ে যারা মেতে থাকেন তারাই তাদের স্বপ্নের নায়িকাকে সহজেই মুগ্ধ করতে পারেন সম্প্রতি গিক স্কোয়াডনামের অনলাইন টেকনোলজি সাপোর্ট সার্ভিস-এর করা একটি জরিপে এমনই তথ্য জানা গেছে খবর টাইমস অফ ইন্ডিয়ার


সংবাদমাধ্যমটি জানিয়েছে, জরিপে দেখা গেছে, হলিউডের সেরার তকমাওয়ালা অভিনেতা ব্র্যাড পিট বা জর্জ ক্লুনির চেয়ে নারীরা সঙ্গী পছন্দের বেলায় প্রযুক্তিপাগল পুরুষকেই বেছে নেন, কারণ কোনো জিনিস নষ্ট হলে এই ধরনের পুরুষরা সহজেই তা সারাতে পারেন

তিন হাজার নারীর মধ্যে চালানো এই সাম্প্রতিক জরিপে এক তৃতীয়াংশ মন্তব্য করেছেন, প্রযুক্তিপাগল পুরুষই তাদের পছন্দ কারণ তারা প্রযুক্তিবিষয়ক কোনো বিষয় সহজেই বুঝতে বা সেটা নষ্ট হলে সারাতেও পারেন অন্যদিকে, তারা নিজেদের ঠিকঠাক রাখতে বেশি সময় ব্যয় করেন না বলেই নাকি নারীদের পছন্দের পাল্লাটা তাদের দিকেই বেশি

অন্যদিকে, জরিপে ফল বলছে, ১০ জনে ৯ জনই জিমে গিয়ে সময় নষ্ট করে বডি বিল্ডিং করে এমন পুরুষ পছন্দের বিপক্ষে অবশ্য ১০ জনে একজন এমন সুঠাম শারীরিক গঠনের পুরুষ পছন্দ করেন

এদিকে গিক স্কোয়াড-এর এক মুখপাত্রের বরাতে জানা গেছে, বিভিন্ন সেলিব্রেটি অভিনেতাদের প্রতি নারীদের আগ্রহ দেখা গেলেও সম্পর্ক তৈরির বেলায় তারা বাস্তব জীবনে সাহায্য পাওয়া যাবে এমন প্রযুক্তিপাগল পুরুষই বেছে নেবার পক্ষে কারণ এমন পুরুষ নাকি প্রযুক্তি বা গ্যাজেট এর বেলায় বাস্তববোধসম্পন্ন এমনকি আবেগসম্পন্নও হন

প্রায় অর্ধেক নারী এমন পুরুষ চান যারা বাড়ির টেলিভিশন, রেডিও বা কম্পিউটারের মতো গ্যাজেটগুলোর ভালো দেখভাল করতে পারবেন আর সেগুলো এমনভাবে মেরামত করেন যাতে মনে হয় তারা সেগুলো তার সঙ্গীকে খুশি করার জন্যই করছেন

Aug 30, 2010

জেনে নিন আপনার Intel Processor এর নাড়ীর খবর।

আপনি কি Intel Processor এর কম্পিউটার ব্যবহার করেন? যদি করেন তবে ইচ্ছা হয়না Processor এর সকল প্রকার তথ্য জানতে। আশাকরি হয়। আমি আজ এমন একটি ইউটিলিটির কথা বলবো যেটি আপনার প্রসেসর এর সকল প্রকার তথ্য দেখাতে পারে। সফটওয়্যারটি Intel Corporeti0n কর্তৃক কপিরাইট করা।
এই সফটওয়্যারটি যে যে প্রসেসর সাপোর্ট করে।
# Core 2 processors
# Core processors
# Xeon(R) processors
# Pentium(R) dual-core processors
# Pentium 4 and later desktop processors
# Mobile Pentium M processors
# Celeron(R) dual-core processors
# Celeron processors based on the Pentium 4
# Pentium M processor cores
# Atom(TM) processors
তো আজই ডাউনলোড করুন এই ঠিকানা http://downloadmirror.intel.com/7838/eng/pidenu23.msi থেকে আর জেনে নিন আপনার প্রসেসরের নাড়ীর খবর।

আপনার কম্পিউটারের সিডিউল দেখে বুঝুন কখন চালানো হয়েছে

আপনার কম্পিউটারের ব্যবহারকারী যদি একাধিক হয় তাহলে আপনি বুঝতে পারবেন না কে কখন আপনার কম্পিউটার খুলছে বা বন্ধ করছে। কিন্তু আপনার জানা জরুরী কখন আপনার কম্পিউটার খুলেছে বা বন্ধ হয়েছে। এ সব তথ্য আপনার কম্পিউটার ঠিকই হিসাব করে রাখছে। SchedLgU.Txt নামের একটি টেক্টট ফাইলে এসব তথ্য আছে। সিস্টেম রুটে অর্থাৎ যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে সে ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে ফাইলটি আছে সেখান থেকে বা স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ওকে করলেই ফাইলটি নোট প্যাডে খুলবে। এবার ডকুমেন্টের ভিতরে [ ***** Most recent entry is above this line ***** ] লেখা লাইনের উপরে সর্বশেষ কখন কম্পিউটার খুলেছেন সেই সময় দেওয়া আছে। তার উপরে সর্বশেষ বন্ধ হবার সময় আছে। এই ভাবে ধারাবাহিকভাবে তথ্যগুলো আছে। ৩২ কিলোবাইটের এই ফাইলটিতে সর্বশেষ ১৩৫ বার কম্পিউটার খোলা ও বন্ধ করার তথ্য (সময় ও তারিখ) সংরক্ষিত থাকে। কম্পিউটার ১৩৫ বারের বেশী খোলা ও বন্ধ করলে উক্ত লাইন আবার প্রথম থেকে আসতে থাকবে অর্থাৎ পূর্বের তথ্যের উপর নতুন তথ্য প্রতিস্থাপন হবে। তবে মজার বিষয় হচ্ছে আপনি বা অন্যকেউ ইচ্ছা করে ফাইলটি মুছতে, প্রতিস্থাপন করতে বা এর কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না।
সুত্র: ইন্টারনেট

Aug 18, 2010

উইন্ডোজ এক্সপি কত বিটের?

আপনারা কত বিটের উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন? আমারটা সহ অধিকাংশেরই মনে হয় ৩২ বিটের। ৬৪ বিটের এক্সপি ব্যবহার করলে আমরা নিশ্চয়ই আরো ভাল পারফরমেন্স পাব।

আপনার এক্সপি কত বিটের, তা জানতে এই পদ্ধতি অবলম্বন করুন -->মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজে যান। জেনারেল ট্যাবে লক্ষ্য করুন -

Microsoft Windows XP
Professional
Version 2002
Service Pack 2 অথবা 3 লেখা থাকলে আপনারটা ৩২ বিটের

আর যদি লেখা থাকে -
Microsoft Windows XP Professional
x64 Edition
Version
তাহলে আপনারটা ৬৪ বিটের

৬৪ বিটের সুবিধা জানতে ভিজিট করুন http://www.microsoft.com/windowsxp/64bi … top10.mspx

আপনার উইন্ডোজের স্টার্ট বাটন রিনেম করুন ছোট্ট একটি সফ্‌টওয়্যার দিয়ে

উইন্ডোজের বিরক্তিকর স্টার্ট বাটন দেখতে দেখতে মেজাজ খারাপ? চিন্তা নেই আছে সমাধান।আপনার উইন্ডোজের স্টার্ট বাটন রিনেম করুন ছোট্ট একটি সফ্‌টওয়্যার দিয়ে। কিছুই করতে হবেনা জাস্ট রান করুন আর পছন্দ মতো নাম বা যা খুশি তাই লিখুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

http://www.mediafire.com/?iiq5uc60widaf1g

আরও জানতে ক্লিক করুন: http://rakibdj.blogspot.com/2010/08/blog-post_2484.html

আপনার নিজের সাইটে ক্রিকেটের লাইভ স্কোর যোগ করুন

আপনার নিজের সাইটে ক্রিকেটের লাইভ স্কোর যোগ করুন

আপনার নিজস্ব ওয়েব বা ব্লগ সাইটে ক্রিকেটের লাইভ স্কোরবোর্ড যুক্ত করতে পারেন। ফলে আপনার সাইট ভিজিটররা আপনার সাইটে ব্রাউজ করার সময় নতুন পেজ না খুলেই ক্রিকেটের চলতি স্কোর দেখতে পারবে। এজন্য www.vcricket.com সাইটে যান। পেজের উপরে Put Live Cricket Score Card for your Website / Blog এ ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। পেজের নিজের দিকে বিভিন্ন সাইজের স্কোরবোর্ডের তালিকা দেয়া আছে আপনি Preview তে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপরে Get Code এ ক্লিক করুন। অথবা সরাসরি www.vcricket.com/get_syndicated_scorecard_code.aspx এই ঠিকানাতে গেলেও হবে। এবার উপরে Developer key অংশে আপনার ইচ্ছামত কি দিন অথবা get it from here তে ক্লিক করে Domain Name/ URL এ আপনার সাইটের ঠিকানা লিখে Add বাটনে ক্লিক করলে কোড আসবে সেটি কপি করে এনে পেস্ট করুন। এবার ইচ্ছামত স্কোরবোর্ড ফরম্যাট নির্বাচন করে All teams নির্বাচিত রেখে নিচের Generate the code বাটনে ক্লিক করলে কোড আসবে যা আপনার সাইটে যুক্ত করলেই হবে।